News Flash

  • Home
  • ত্রিপুরা
  • (Update) পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১০ ও ১১ নং আসনে বিজেপি প্রার্থী জয়ী
Image

(Update) পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১০ ও ১১ নং আসনে বিজেপি প্রার্থী জয়ী

আগরতলা, ১২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১০ নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী কামনা সরকার ৫৪২৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এদিকে, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১১ নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃষ্ণজিৎ দাস জয়ী হয়েছেন। 

প্রসঙ্গত, আজ সকাল থেকেই রাজ্যের ৩৫টি ব্লকে একযোগে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা চলছে। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদে ১০ নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী কামনা সরকার ৫৪২৭টি ভোট পেয়েছেন। ওই আসনে  সিপিআইএম ৫২৬টি, কংগ্রেস ৩৪৭টি নোটাতে ৩১টি ভোট পড়েছে। 

এদিন জয়ী হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কামনা সরকার বলেন, জনগণের আশীর্বাদে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। আগামীদিনে জনগণের স্বার্থে কাজ করবেন বলে দাবি করেন তিনি।  

এদিকে, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১১ নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃষ্ণজিৎ দাস জয়ী হয়েছেন। কৃষ্ণজিৎ দাসের প্রাপ্ত ভোট ৯২৯০ এবং সিপিআইএম ৫৬৮ কংগ্রেস ৩৮৪ ভোট পেয়েছে। 

এদিন জয়ী হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষ্ণজিৎ দাস বলেন, এই জয় জনগণের জয়। জনগণের আশীর্বাদে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। তাছাড়া,  বিধায়ক রতন চক্রবর্তীর আশীর্বাদে এই বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ সম্ভব হয়েছে। তিনি এই এলাকার জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। যার দরুন এই ১১ নং আসনে সিপিএম ও কংগ্রেসের জামানত জব্দ হয়েছে। 

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top