News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২৭আগস্ট মহাকরণ অভিযানের মাধ্যমে অর্থ সচিবের নিকট ডেপুটেশন জুটমিল কর্মচারীদের

২৭আগস্ট মহাকরণ অভিযানের মাধ্যমে অর্থ সচিবের নিকট ডেপুটেশন জুটমিল কর্মচারীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: হাইকোর্টের নির্দেশের পরও জুটমিল কর্মচারীদের পেনশন বেতন ভাতা মিটিয়ে না দেওয়ায় আগামী ২৭শে আগস্ট মহাকরণ অভিযানের ডাক দিল জুটমিল কর্মচারীরা। এদিন মহাকরণ অভিযানের মাধ্যমে অর্থ সচিবের নিকট এক ডেপুটেশন প্রদান করবে তারা।জুটমিল কর্মচারীদের পেনশন ও বেতন ভাতা মিটিয়ে দেওয়া নিয়ে বর্তমান সরকার দ্বিচারিতার আশ্রয় নিচ্ছে বলে গুরুতর অভিযোগ করেছে জুটমিল কর্মচারী সংগঠন। সংগঠনের নেতৃবৃন্দ জানান, এখনো পর্যন্ত আরো ২২৭ জনকে প্রয়োজনীয় পেনশন ও ভাতা মিটিয়ে দেওয়া হয়নি।

অবিলম্বে আদালতের নির্দেশ অনুযায়ী প্রত্যেককে তাদের বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য জোরালো দাবী জানানো হয়েছে। সংগঠনের তরফ থেকে আগামী ২৭ই আগস্ট মহাকরণে অর্থমন্ত্রী ও অর্থসচিবের সঙ্গে সাক্ষাৎ করে এসব বিষয়ে দাবি সনদ তুলে দেওয়া হবে বলে তারা রবিবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন। ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়া নিয়ে কোন ধরনের রাজনৈতিক রঙ না দেখার জন্য তারা অনুরোধ জানিয়েছেন।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top