News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিপ্লবী ক্ষুদিরাম সামাজিক সংস্থার উদ্যোগে শহীদান দিবস পালিত

বিপ্লবী ক্ষুদিরাম সামাজিক সংস্থার উদ্যোগে শহীদান দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট:বিপ্লবী ক্ষুদিরাম বসুর মহা প্রয়াণ দিবস উপলক্ষে বিপ্লবী ক্ষুদিরাম সামাজিক সংস্থার উদ্যোগে   রবিবার আগরতলা ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবে  রক্তদান শিবির ও বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।ক্ষুদিরাম বসুর মহাপ্রয়াণ দিবস উপলক্ষে বিপ্লবী ক্ষুদিরাম সামাজিক সংস্থার উদ্যোগে রবিবার ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবে মহতি রক্তদান শিবির ও  বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ও আগরতলা পুর নিগমের মেয়র দীপক কুমার মজুমদার সহ অন্যান্যরা। সেদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রক্তদানে সমাজের সকল স্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।তিনি বলেন রাজ্যের ব্লাডব্যাংকগুলিতে রক্তের সংকট রয়েছে। একমাত্র রক্তদানের মধ্য দিয়ে এই সংকট পূরণ করা সম্ভব। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে প্রমাণ সেন্টার গড়ে তোলা শহর জেলা হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়নের উপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। রোগীদের বহিরাজ্যে চিকিৎসার জন্য যাওয়ার প্রবণতা বন্ধ করার লক্ষ্যেই রাজ্য সরকারের তরফে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top