News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা রেল স্টেশনে হিন্দু সমাজের উদ্যোগে  প্রতিবাদ বিক্ষোভ

আগরতলা রেল স্টেশনে হিন্দু সমাজের উদ্যোগে  প্রতিবাদ বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ ও মন্দিরে হামলা ভাঙচুরের ঘটনার প্রতিবাদে হিন্দু সমাজ সহ বিভিন্ন সংগঠন রাজ্যেও আন্দোলনে শামিল হয়েছে। রবিবার আগরতলা রেল স্টেশনে হিন্দু সমাজের তরফ থেকে প্রতিবাদ বিক্ষোভ সংঘটিত করা হয়। বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ এবং হত্যার প্রতিবাদে রবিবার ত্রিপুরা রাজ্য হিন্দু সমাজ এর পক্ষ থেকে আগরতলা রেল স্টেশনে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে হিন্দুরা এই প্রতিবাদ কর্মসূচিতে শামিল হয়। আগরতলা রেল স্টেশনে এদিন পুলিশেরও ছিল কড়া নিরাপত্তা  ব্যবস্থা।হিন্দু সমাজের নেতৃবৃন্দ জানান বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ এবং হিন্দু মন্দির ভাঙচুর করা হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। এ ব্যাপারে বাংলাদেশ সরকার যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সেজন্য ভারত সরকারকে উদ্যোগ নিতে দাবী জানিয়েছে সংগঠন।উল্লেখ্য স্বামী বিবেকানন্দ ময়দানে রবিবার হিন্দু ও সমাজের পক্ষ থেকে এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা ছিল। উদ্যোক্তারা জানান পুলিশের কাছ থেকে অনুমতি না পাওয়ায় তারা ক্ষুদ্র পরিসরে আগরতলা রেল স্টেশনে এই প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করেছেন।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top