News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গণপতি সামাজিক সংস্থার গনেশ পূজার খুঁটি পূজা ও কাঠামখিলি পূজা অনুষ্ঠিত

গণপতি সামাজিক সংস্থার গনেশ পূজার খুঁটি পূজা ও কাঠামখিলি পূজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: গণপতি সামাজিক সংস্থার গণেশ পূজা এ বছর ত্রয়োদশতম বর্ষে পদার্পণ করছে। এবছর গণেশ পূজা উপলক্ষে নানা সামাজিক কর্মসূচি গ্রহণ করেছেন উদ্যোক্তারা।

গণপতি সামাজিক সংস্থার উদ্যোগে গণেশ পূজা উপলক্ষে রবিবার অনুষ্ঠিত হল খুঁটি পূজা ও কাঠাম খিলি পূজা। এবছর তাদের পূজার ১৩ তম বর্ষ। রবীন্দ্র ভবনের সামনে প্রতিবছর তারা ঘটা করে গণেশ পূজো করে আসছে। একটা সময় ছিল যখন রাজ্যে গণেশ পূজা খুব কমই হতো। কিন্তু এখন গণেশ পূজা শহরে অলিগলিতে অনুষ্ঠিত হয়।

গণপতি সামাজিক সংস্থা গনেশ পূজাকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। রক্তদান শিবির থেকে শুরু করে অনাথ আশ্রমে খাদ্য বস্ত্র দান সহ অন্যান্য সামাজিক কর্মসূচি তারা এবছর পালন করবে। এবছর গনেশ পূজা হবে সাত সেপ্টেম্বর  থেকে চার দিনব্যাপী। তাদের পূজা উদ্বোধন হবে ৫ সেপ্টেম্বর । রবীন্দ্র ভবন এলাকা ৫ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত যে জমজমাট থাকবে তা আর বলার অপেক্ষা রাখে  না।

Releated Posts

সিআরপিএফের বিরুদ্ধে হামলা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, তদন্তের দাবি জেলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৮ জুন : আগরতলায় কংগ্রেসের সাম্প্রতিক আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মী-সমর্থকদের উপর হামলা এবং মহিলা কর্মীদের…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…

ByByReshmi Debnath Jun 18, 2026

ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ

আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top