News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বীর শহীদ ক্ষুদিরাম বসুর ১১৭ তম বলিদান দিবস পালিত

বীর শহীদ ক্ষুদিরাম বসুর ১১৭ তম বলিদান দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে রবিবার ক্ষুদিরাম বসুর ১১৭ তম বলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।রবিবার আগরতলায় প্যালেস কম্পাউন্ডের সামনে শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে বীর শহীদ ক্ষুদিরাম বসুর ১১৭ তম বলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এদিন শহীদ ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তিতে মাল্য দানের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। এ উপলক্ষে আগরতলা শহরে এক বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়।  রেলি শহরের বিভিন্ন পপথ পরিক্রমা করে।এদিন শহীদ ক্ষুদিরাম বসুর জীবন আদর্শ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির কর্মকর্তারা বলেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ভারতের মাটি থেকে উৎখাত করার লক্ষ্যে জীবন উৎসর্গ করে গেছেন শহীদ ক্ষুদিরাম বসু। যে প্রত্যাশা ও স্বপ্ন নিয়ে শহীদ ক্ষুদিরাম বসুরা আত্ম বলিদান করেছিলেন সেই স্বপ্ন স্বাধীন ভারতবর্ষে এখনো পূরণ হয়নি বলে তারা অভিমত ব্যক্ত করেন।

দেশে এখনো অশিক্ষা, দারিদ্রতা ,নারী নির্যাতন, ধর্ষণ ইত্যাদি কার্যকলাপ অব্যাহত রয়েছে। আজকের দিনে শহীদ ক্ষুদিরাম বসুর জীবন আদর্শ সম্পর্কে ছাত্র যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য আয়োজকরা সকলের প্রতি আহ্বান জানান।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top