প্যারিস, ১১ আগস্ট (হি.স.): শনিবার রাত সাড়ে ন’টায় আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ভিনেশ ফোগাটের মামলার রায় ঘোষণা করার কথা ছিল। কিন্তু শনিবার রাতে আন্তর্জাতিক ক্রীড়া আদালত জানায় রবিবার পর্যন্ত পিছিয়ে গেল এই রায়। কী কারণে পিছিয়ে গেল তা বলা হয়নি। রবিবার সেই রায় ঘোষণা করা হবে। তবে আবার একটি সূত্র জানাচ্ছে, এই রায় ১৩ আগস্টের আগে জনসমক্ষে আনা হবে না।শুক্রবার তিন ঘণ্টা ধরে ভিনেশের মামলার শুনানি হয়েছে বিচারক অ্যানাবেল বেনেটের নেতৃত্বে। সেখানে ভিনেশের হয়ে লড়ছেন ফ্রান্সের চারজন আইনজীবী। তা ছাড়া ভারতীয় অলিম্পিক সংস্থার হয়ে হরিশ সালভে ও বিদুষ্পত সিঙ্ঘানিয়া ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন শুনানিতে। তাঁরা বলেছেন ভিনেশ বেআইনি কিছু করেননি। যোগ্য হিসাবেই সেমিফাইনালে উঠেছেন।ভারতীয় অলিম্পিক সংস্থার হয়ে দুই প্রতিনিধির প্রশ্ন, কেন তা হলে রুপো দেওয়া হবে না ভিনেশকে? বেনেট জানিয়েছেন, রবিবার রায় ঘোষণা করা হবে।
ভিনেশ রুপো পাবেন কিনা রায় ঘোষণা রবিবার
Releated Posts
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…


















