News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রাক্তন বিদেশমন্ত্রী নটবর সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ বর্তমান বিদেশমন্ত্রী জয়শঙ্করের

প্রাক্তন বিদেশমন্ত্রী নটবর সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ বর্তমান বিদেশমন্ত্রী জয়শঙ্করের

নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স.): দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী নটবর সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ করলেন ভারতের বর্তমান বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। রবিবার সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, বিশিষ্ট কূটনীতিক এবং প্রাক্তন বিদেশমন্ত্রী কে নটবর সিং-এর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর অনেক অবদানের মধ্যে আছে ২০০৫ সালের জুলাইতে ভারত-মার্কিন পারমাণবিক চুক্তিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা। তাঁর লেখনী, বিশেষ করে চীন সম্পর্কে লেখাগুলি কূটনীতিতে আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।উল্লেখ্য, শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী নটবর সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। ১৯৩১ সালে রাজস্থানের ভরতপুরে জন্ম তাঁর। ১৯৮৪ সালে তাঁকে পদ্মভূষণ দেওয়া হয়। জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বার্ধক্যজনিত রোগে কাবু হয়ে পড়েছিলেন। গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন বিদেশমন্ত্রী। জানা যাচ্ছে, সোমবার শেষকৃত্য হবে তাঁর।

Releated Posts

জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা রিপোর্টের ভিত্তিতেই বাংলার পুরভোটে নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে আসন্ন সাতটি পুরসভার নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছ থেকে আইনশৃঙ্খলা…

ByByNews Desk Sep 26, 2026

মমতার সভায় যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িতে হামলা…

ByByNews Desk Sep 26, 2026

জলসংকট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পুরসভার পানীয় জল সরবরাহ পুনরায় চালুর দাবিতে…

ByByNews Desk Sep 26, 2026

যৌতুক মামলায় বিচার এড়িয়ে চলা ঘোষিত পলাতক গ্রেফতার, দ্বারকা পুলিশের অভিযান

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): যৌতুক সংক্রান্ত মামলায় বিচারপ্রক্রিয়া এড়িয়ে চলায় আদালত ঘোষিত পলাতক এক ৩৩ বছর বয়সি ব্যক্তিকে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top