আগরতলা, ১১ আগষ্ট: সনাতনী সংস্কৃতি ও রীতিনীতি অনুযায়ী আজ রাণীরবাজারে কুম্ভকালী মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধু-সন্ত মহারাজদের সাথে, রাজ্যবাসীর সার্বিক কল্যাণ কামনায় এদিন বিশ্বশান্তি যজ্ঞেও অংশগ্রহণ করেন তিনি।এছাড়াও, নবনির্মিত কুম্ভকালী মন্দির পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি ও রক্তদান শিবিরেও অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী।এই কার্য্যক্রমে বক্তব্য রাখতে গিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষারোপন এবং একটি জীবন বাঁচাতে মহৎ রক্তদানের গুরুত্বের উপর আলোকপাত করেন তিনি।এছাড়াও, ভক্তিপূর্ণ পরিবেশে এই অঞ্চলের মানুষের মধ্যে সনাতনী সংস্কৃতি ও চেতনার বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই কুম্ভকালী মন্দির বলে উল্লেখ করেন তিনি।মুখ্যমন্ত্রী ছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মন্ত্রীপরিষদের সদস্য সুশান্ত চৌধুরী এবং বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা।

মুখ্যমন্ত্রীর হাত ধরে রাণীরবাজারে কুম্ভকালী মন্দিরের উদ্বোধন
Releated Posts
সরকারি জমি দখলের অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও উচ্ছেদের দাবি এলাকাবাসীর
আগরতলা, ১৮ জুন : রাজধানী আগরতলার পূর্ব শিবনগর এলাকার পি. এন. দেব রোড সংলগ্ন সরকারি জমি দখল করে…
সিআরপিএফের বিরুদ্ধে হামলা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, তদন্তের দাবি জেলা কংগ্রেসের
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৮ জুন : আগরতলায় কংগ্রেসের সাম্প্রতিক আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মী-সমর্থকদের উপর হামলা এবং মহিলা কর্মীদের…
স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…
ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ
আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…


















