নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্যারিস অলিম্পিকে রৌপ্য পদক জয়ী নীরজ চোপড়াকে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর বার্তায় লিখেছেন, ভারত নীরজের জন্য গর্বিত। তাঁর এই সাফল্য আগামী প্রজন্মগুলিকে অনুপ্রাণিত করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নীরজ চোপড়ার প্রশংসা করে সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, তিরঙ্গার সম্মান আরও বাড়িয়ে দিয়েছেন তিনি। উল্লেখ্য, প্যারিস অলিম্পিকে দ্বিতীয় সোনা জিততে পারলেন না নীরজ চোপড়া। প্যারিসে রুপো জিতে সন্তুষ্ট থাকতে হল তাঁকে। সোনা না জিতলেও দেশকে একটি পদক এনে দিয়েছেন ভারতীয় তারকা।

ভারত নীরজের জন্য গর্বিত : রাষ্ট্রপতি; অভিনন্দন জানালেন অমিত শাহও
Releated Posts
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…
মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…
আইএসআই-যোগে আন্ডারওয়ার্ল্ড মডিউল বড়সড় জঙ্গি হামলার আড়াল হতে পারে, সতর্ক গোয়েন্দা সংস্থাগুলি
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-র মদতে পরিচালিত একাধিক জঙ্গি-যোগযুক্ত…
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…


















