News Flash

  • Home
  • দেশ
  • হর ঘর তিরঙ্গা অভিযানের শুরু, জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান প্রধানমন্ত্রীর
Image

হর ঘর তিরঙ্গা অভিযানের শুরু, জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.): দেশজুড়ে শুরু হল হর ঘর তিরঙ্গা অভিযান। ৯ থেকে ১৫ আগস্ট সমগ্র দেশে হর ঘর তিরঙ্গা অভিযান পালিত হবে। এই সময়ে প্রত্যেক দেশবাসীকে নিজেদের বাড়িতে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করার এবং তিরঙ্গার সঙ্গে একটি সেলফি তোলা এবং হর ঘর তিরঙ্গা ওয়েবসাইটে আপলোড করার আহ্বান জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।২০২২ সালে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে হর ঘর তিরঙ্গা অভিযান শুরু হয়েছিল। গত বছর ১০ কোটিরও বেশি মানুষ ত্রিবর্ণ রঞ্জিত পতাকার সঙ্গে সেলফি তুলে আপলোড করেছিলেন। সারা দেশে এই উপলক্ষ্যে ২০০-র বেশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ১৩ আগস্ট সাংসদ ও মন্ত্রীরা ত্রিবর্ণা বাইক র‌্যালি বের করবেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “এই বছরের স্বাধীনতা দিবসের দিন যতই ঘনিয়ে আসছে, আসুন আবারও হর ঘর তিরঙ্গা অভিযানকে স্মরণীয় গণআন্দোলন করে তুলি। আমি নিজের প্রোফাইল ছবি পরিবর্তন করছি এবং আমি আপনাদেরও এমনটা করে এই অভিযানে যোগদান করার জন্য অনুরোধ করছি।

Releated Posts

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026

নন্দীগ্রামে ছয়মুখী লড়াই, নজর দ্বিতীয় স্থানে

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচনে ছয়মুখী লড়াই…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top