News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হর ঘর তিরঙ্গা কর্মসূচি বাস্তবায়নে জনগণকে এগিয়ে আসতে আহবান জানিয়েছেন মুখ্যমন্ত্রী
Image

হর ঘর তিরঙ্গা কর্মসূচি বাস্তবায়নে জনগণকে এগিয়ে আসতে আহবান জানিয়েছেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ আগস্ট: আগামী ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত রাজ্যের প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হর ঘর তিরঙ্গা কর্মসূচি উৎযাপন করা হবে। তাই রাজ্যবাসীর কাছে এই কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে আসতে আহবান জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

আজ সামাজিক মাধ্যমে তিনি বলেন, দেশপ্রেম তথা রাষ্ট্রবাদী চেতনাকে জনমানসে উজ্জীবিত করার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আহ্বানে ২০২২ সাল থেকে প্রতি বছর উৎযাপিত হচ্ছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। অন্যান্য বছরের ন্যায় এবছরও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য সরকার। এর মধ্যে আগামী ১৩ থেকে ১৫ আগষ্ট প্রতিটি গৃহে ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচি উৎযাপন করা হবে। এদিন তিনি আরও বলেন, মহতী এই উদ্যোগকে সর্বাঙ্গীণভাবে সাফল্যমন্ডিত করে তোলার লক্ষ্যে রাজ্যের সকল অংশের জনগণের প্রতি বিনম্র আহ্বান জানিয়েছেন।

এদিকে আজ ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট হর ঘর তিরঙ্গা অভিযান কর্মসূচি সফল করার লক্ষে পশ্চিম ত্রিপুরা জেলা কার্যালয় থেকে এক র‍্যালির আয়োজন করা হয়েছে। এদিনের র‍্যালিটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমন করে।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top