News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের আটক অবৈধ অনুপ্রবেশকারী দুই বাংলাদেশী যুবক
Image

ফের আটক অবৈধ অনুপ্রবেশকারী দুই বাংলাদেশী যুবক

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৭ আগস্ট:
বুধবার বিকেল বেলা কৈলাসহর থানার সামনে কৈলাসহর ট্রাফিক ইনচার্জের হাতে আটক ২ বাংলাদেশী যুবক। ঘটনার বিবরণে জানা যায়,  বুধবার বিকেলবেলা কৈলাসহর থানার সামনে দুইজন বাংলাদেশী যুবক ঘুরাফেরা করছিল।  কৈলাসহর ট্রাফিক ইনচার্জ বিক্রম দাস তাদেরকে দেখতে পায় এবং উনার সন্দেহ জাগলে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা জানায় ওরা বাংলাদেশী।

এরপর তিনি ওই দুই বাংলাদেশী যুবককে কৈলাসহর থানার হাতে তুলে দেয়। বর্তমানে তারা কৈলাসহর থানার হেফাজতে রয়েছে। ওরা সংবাদমাধ্যমকে জানায় বিগত কয়েকদিন পূর্বে দালাল মারফত কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারত বাংলাদেশের সীমান্তের কাঁটাতার অবৈধভাবে পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। কিন্তু পরবর্তী সময় ওরা কোন কাজ না পাওয়ার কারণে হন্যে হয়ে ঘোরাফেরা করছিল।

তবে ওরা ভারতের কোন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের প্রবেশ করেছে সেই বিষয়ে কিছু জানা যায়নি। সেই বিষয়ে তদন্ত শুরু করেছে কৈলাসহর থানার পুলিশ।  ওই দুই বাংলাদেশি যুবকের নাম হল মোহাম্মদ হাসিফুল গাজী ও হাসিফ ফকির।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top