News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামীকাল পঞ্চায়েত নির্বাচন, বুথে রওয়ানা ডুকলী ব্লকের ভোটকর্মীরা
Image

আগামীকাল পঞ্চায়েত নির্বাচন, বুথে রওয়ানা ডুকলী ব্লকের ভোটকর্মীরা

আগরতলা, ৭ আগস্ট: আগামীকাল ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সকাল থেকেই দায়িত্বপ্রাপ্ত ডুকলী আরডি ব্লকের ভোট কর্মীরা ভোট সামগ্রী নিয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে যার যার ভোট কেন্দ্রের উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন। শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। 

এবিষয়ে অফিসার সুশান্ত দত্ত জানিয়েছেন, ডুকলি ব্লকের অন্তর্গত ৭১টি ভোটকেন্দ্র রয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে মোট চার থেকে পাঁচজন করে রাজ্য পুলিশ ও সিআরপিএফ মোতায়েন থাকবে। তাছাড়া, ভোট কেন্দ্রে ৪৪০ জনের মতো ভোট কর্মী নিযুক্ত করা হয়েছে। এখনো পর্যন্ত সব কিছু শান্তিপূর্ন ভাবেই সম্পন্ন হয়েছে।আজ সকাল থেকেই ভোট কর্মীরা তাদের নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।এদিন তিনি, ভোটারদের নিশ্চিন্তে ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন। 

Releated Posts

১৩০০-র বেশি কণ্ঠে ‘সহস্রকণ্ঠে বন্দে মাতরম’, স্বাধীনতা দিবসে বিশেষ উদ্যোগ এমবিবি কলেজের

আগরতলা, ১৩ আগস্ট: স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে দেশাত্মবোধের আবহে বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করতে চলেছে মহারাজা বীর বিক্রম (এমবিবি)…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

ধর্মনগরে ৮০তম স্বাধীনতা দিবসের চূড়ান্ত মহড়া, কড়া নিরাপত্তায় উত্তর ত্রিপুরা

ধর্মনগর, ১৩ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার ধর্মনগরের বিবিআই ময়দানে সম্পন্ন হলো চূড়ান্ত ফুল ড্রেস প্যারেড…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

ছাউনি নেই, পানীয় জলের সংকট—সোরোমণি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশায় প্রশ্নের মুখে শিশুদের নিরাপত্তা

সোনামুড়া, ১৩ আগস্ট: সোনামুড়া নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সোরোমণি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল পরিকাঠামো নিয়ে ক্ষোভ বাড়ছে…

ByByReshmi Debnath Aug 13, 2026

বিদ্যুৎহীন আড়ালিয়া নামারকুচি জেবি স্কুল, শৌচালয় ও পানীয় জলের সংকটে পড়ুয়ারা

আড়ালিয়া, ১৩ আগস্ট: বিদ্যুৎ সংযোগ নেই, পর্যাপ্ত শৌচালয়ের ব্যবস্থা নেই, পাশাপাশি নিরাপদ পানীয় জলেরও সংকট—একাধিক মৌলিক সমস্যায় জর্জরিত…

ByByReshmi Debnath Aug 13, 2026
Scroll to Top