News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জল নিষ্কাশনের ব্যবস্থা না করে কালভার্ট তৈরি করায় নষ্ট হচ্ছে ফসল, প্রতিবাদে পথ অবরোধ কৃষকদের
Image

জল নিষ্কাশনের ব্যবস্থা না করে কালভার্ট তৈরি করায় নষ্ট হচ্ছে ফসল, প্রতিবাদে পথ অবরোধ কৃষকদের

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৩০ জুলাই:
জল নিষ্কাশনের ব্যবস্থা না রেখে ড্রেন বন্ধ করে কালভার্ট তৈরি করায় জমির ফসল নষ্ট হয়ে যাওয়ায় প্রতিবাদ জানিয়ে হালাহালি কমলপুর আমবাসা সড়ক অবরোধ করল কৃষকরা।

জল নিস্কাশনের ব্যবস্থা না রেখে ড্রেইন বন্ধ করে  কালভার্ট তৈরী করার ফলে রাস্তার পাশে বহু ধানের জমিতে বৃষ্টির জল জমে ধানের চারা নষ্ট হয়ে গেছে। প্রতিবাদে উত্তর হালহালির কৃষকরা উত্তর হালহালিতে কমলপুর – আমবাসা রাস্তা অবরোধ করে । খবর পেয়ে কমলপুর থানার পুলিশ অবরোধ স্থলে ছুটে যায়। প্রায় তিন ঘন্টা অবরোধের পর জল নিস্কাশনের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। 

রাস্তার পাশে বহু কৃষকের ধানের জমি রয়েছে। বর্তমান মরশুমে আমন ধান চাষ করার সময়। কৃষকরা তাদের জমিতে হাল চাষ করে আমন ধানের চারা রোপণ করে। এ কে সি কম্পানি জল নিস্কাশনের ব্যবস্থা না করে ড্রেইন মাটি দিয়ে ভরাট করে কালভার্ট নির্মানে কাজ শুরু করে। প্রতিদিন বৃষ্টির ফলে জল জমে আমন ধানের রোপন করা চারা পচে নষ্ট হওয়ার ফলে এলাকার কৃষকরা আজ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উত্তর হালহালিতে কমলপুর — আমবাসা রাস্তা অবরোধ করে। 

এলাকার কৃষকরা  ক্ষোভ জানিয়ে বলেন রাস্তার ঠিকেদার জল নিস্কাশনের ব্যবস্থা না করে রাস্তার উপর কালভার্ট তৈরী করছে। ফলে বৃষ্টির জল জমে রোপন করা ধানের চারা নষ্ট হয়ে গেছে।  ক্ষতি  পূরণের দাবিতেই  আজ এই অবরোধ করা হয়। আগামী কাল জল নিস্কাশনের ব্যবস্থা করা হবে বলে ম্যানেজার আশ্বাস দেন। এরপর কৃষকরা অবরোধ তুলে নেয়।

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top