News Flash

Image

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত এক আহত তিন

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৩০ জুলাই:
ভয়াবহ সড়ক দুর্ঘটনা। খালি ডাম্পার ও চাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক,আহত তিন। ঘটনা চুরাইবাড়ি থানাধীন শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে আট নং আসাম আগরতলা জাতীয় সড়কে।

ভোরের আলো ফুটতে না ফুটতেই আসাম আগরতলা ৮ নং জাতীয় সড়ক এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়ে রইল। কয়লা পরিবাহী খালি ডাম্পার ও চাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক,আহত তিনজন। আহতদের মাঝে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহত সকলেই শিলচর হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনা উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর।  মুখোমুখি সংঘর্ষে গাড়ি দুটির সামনা পুরোপুরি দুমড়ে মুচড়ে গিয়েছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় প্রেমতলা দমকল অফিসে। এদিকে স্থানীয়দের সহযোগিতায় ডাম্পার গাড়ির চালক মন্তাজ আলী, ট্রাক গাড়ির চালক মুক্তাদুর হোসেন ও ট্রাক গাড়ির সহ চালক রোহিত আহমেদকে উদ্ধার করে শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক দ্রুত আহতদের চিকিৎসা শুরু করেন।

অপরদিকে দুমড়েমুচড়ে যাওয়া ডাম্পার গাড়ির ভেতরে সহ চালক সাজুল ইসলাম আটকে পড়ে। জেসিবি এনে দমকল কর্মী ও  স্থানীয়দের সহযোগিতায় দুমড়েমুচড়ে যাওয়া ডাম্পারের ভেতর থেকে প্রায় দেড় ঘণ্টা পর আহত সহ চালককে উদ্ধার করে শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। শিলচর নিয়ে যাওয়ার পথে ডাম্পার গাড়ির সহ চালক সাজুল ইসলামের মৃত্যু হয়।

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top