News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১২ নং আসনে বিজেপির প্রার্থীর প্রচার
Image

পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১২ নং আসনে বিজেপির প্রার্থীর প্রচার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:
পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১২ নং আসনে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল। তিনি ইতিমধ্যেই প্রথম পর্যায়ের প্রচার শেষ করে দ্বিতীয় পর্যায়ের প্রচারে জোর দিয়েছেন। 

আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ১২ নং আসনে বি. জে. পি মনোনিত প্রার্থী বিশ্বজিৎ শীল পুরানো আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হিসেবে গত পাঁচ বছর দায়িত্ব পালন করেছে। এ বছর দল ওনাকে দায়িত্ব দিয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১২ নং আসনে প্রতিদ্বন্দ্বিতা করার। ইতিমধ্যে বিভিন্ন সভা শেষ করার পর এখন চলছে বাড়ি বাড়ি ভোট প্রচার।

ইতিমধ্যে ১৭ টি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের আসনের ভেতর দুটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা। আগামী ৮ ই আগস্ট নির্বাচন। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১৫ টি আসনে লড়াই হচ্ছে ত্রিমুখী।

প্রচারে গিয়ে বিশ্বজিৎ শীল বলেন, বিরোধী নয় আমাদের লড়াই হচ্ছে নিজেদের ভেতর কে কত বেশি ভোটে জয়লাভ করতে পারে তারই প্রতিদ্বন্দ্বিতা চলছে। যেহেতু আমি এই এলাকার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হিসেবে কাজ করেছি ,চেষ্টা করেছি গত পাঁচ বছরে কাজ করার। গত ২৫ বছরের যে কাজ সম্পন্ন হয়নি সেই কাজ করার চেষ্টা করেছি । কাজেই আশা করতেই পারি গণদেবতার রায় আমার পক্ষেই যাবে।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top