News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গৃহবধূ কাজলি দেবের মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে তার বাড়িতে গেলেন মহিলা কমিশনের প্রতিনিধি দল
Image

গৃহবধূ কাজলি দেবের মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে তার বাড়িতে গেলেন মহিলা কমিশনের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩০ জুলাই: গৃহবধূ কাজলি দেবের  অস্বাভাবিক মৃত্যু ,নাকি আত্মহত্যা  তা খতিয়ে দেখতে কাজলী দেবের বাড়িতে গেলেন মহিলা কমিশনের প্রতিনিধি দল।  বিয়ের মাত্র নয় মাসের মধ্যে কাজলী দেবের মৃত্যু অনেকেই মেনে নিতে পারেননি। যদিও কাজলি দেবের স্বামীর পরিবার অর্থাৎ নয়াপাড়া ইংলিশ মিডিয়াম  বিদ্যালয়ের শিক্ষক বিশ্ব দেবের পরিবার কাজলির মৃত্যুকে নেহাত একটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। কিন্তু কাজলী দেবের পরিবার কোনভাবেই তা মানতে নারাজ।

মাত্র নয় মাসের মাথায় শ্বশুরের কথা শুনে আত্মঘাতী হবে কাজলি দেব তা হতে পারে না। তাই অনেকের মতে কাজলী দেবকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তার প্রকৃত বিচার হওয়া একান্ত দরকার। প্রথমে শ্বশুরবাড়ির দেবর বিপ্র দাস গ্রেপ্তার হয় এবং পরবর্তী সময় ধর্মনগর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে স্বামী বিশ্ব দাস পুলিশের জালে গ্রেপ্তার হয়।

মঙ্গলবার ত্রিপুরা মহিলা কমিশনের পক্ষ থেকে রত্না কর দেবনাথ সহ এক প্রতিনিধি দল কাজলী দেবের বাড়িতে যায় এবং কাজলের মার কাছ থেকে সম্পূর্ণ ঘটনা শুনে উপযুক্ত শাস্তি প্রদানের আশ্বাস দিয়ে যান। প্রতিনিধি দলে ছিলেন মৌসুমী পাল, টি সি এফডব্লিউ এর কাউন্সিলর এবং উত্তর জেলা মহিলা মোর্চার সভানেত্রী রূপালী অধিকারী।

প্রতিনিধিদল কাজলি দেবের বাড়িতে গিয়ে সার্বিক ঘটনার খবর নেন এবং প্রকৃত দোষীকে সাব্যস্ত করে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদানের প্রতিশ্রুতি গিয়ে যান। মহিলা কমিশন কাজলি দেবের মৃত্যুকে নিছক একটা আত্মহত্যা জনিত মৃত্যু মানতে নারাজ। তাই পুলিশ প্রশাসনের দারস্ত হয়ে কাজলি দেবের প্রকৃত বিচার এবং তার মৃত্যুর জন্য যা কিছু দায়ী সাভ্যন্ত করে শাস্তি প্রদানের জন্য কাজ করবেন বলে আশ্বাস দেন। বর্তমানে যৌবনে পা দেওয়া কাজলী দেবের মৃত্যুকে কেউই স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না।

কাজলের মা জানান যে মেয়েকে কোনদিন একটা আঘাত পর্যন্ত করেননি সেই মেয়ে কিভাবে তার স্বামীর ঘরে শুধু একটা পরকীয়ার প্রতিবাদ করায় মৃত্যুর কোলে ঢলে পড়ল তা তার ঘর এবং তার শ্বশুরবাড়ি সহ জীবনকে নিঃস্ব করে দিল। এই ঘটনার একটি প্রকৃত বিচার হওয়া একান্ত প্রয়োজন। না হলে ঘরে ঘরে কাজলীর মতো নিরাপরাধ মেয়েরা দিনের পর দিন মৃত্যুর কোলে ঢলে পড়বে এবং সামাজিক অবক্ষয় অব্যাহত থাকবে। তাই সামাজিক অবক্ষয় রুখতে এবং কাজলীর মত মেয়েদের জীবন বাঁচাতে কাজলের মৃত্যুর জন্য দায়ী কে বা কারা তাদের সঠিক শাস্তি প্রদান করা হোক।

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top