News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যাত্রীবাহী বাস থেকে হেরোইন সহ এক পাচারকারী আটক
Image

যাত্রীবাহী বাস থেকে হেরোইন সহ এক পাচারকারী আটক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৬ জুলাই: গোপন সংবাদের ভিত্তিতে পিয়ারবাড়ি থানাধীন রাঙ্গামুড়া এলাকায় বিএসএফ জওয়ানরা পুলিশকে সাথে নিয়ে যৌথ অভিযান চালিয়ে এক যাত্রীবাহী বাস থেকে হেরোইন সহ আটক করে এক যুবককে। আটক যুবককে নিয়ে আসে রাঙ্গামুড়া পুলিশ ফাঁড়িতে। আটক যুবকের নাম রিপন সরকার (২৫), বাড়ি রাধানগর ৩ নং এলাকায়।

এই রিপন সরকার এলাকায় নেশাখোর হিসাবেই পরিচিত। জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএফ জওয়ানদের কাছে খবর আসে পিতা মাতার আশীর্বাদ নামক বাসে করে এক যাত্রী হেরোইন নিয়ে রাধানগরের দিকে আসছে। সেই খবরের ভিত্তিতেই বিএসএফ জওয়ানরা রাঙ্গামুড়া ফাঁড়ির পুলিশকে সাথে নিয়ে উৎ পেতে বসে রাঙ্গামুড়া ফাঁড়ির সামনেই। রাত ৮টা নাগাদ টিআর ০১-বি-১৪৮১ নম্বরের গাড়িটি ফাঁড়ির সামনে আসতেই বিএসএফ সিগনাল দেয় দাড়ানোর জন্য। তৎক্ষণাৎ পুলিশ ও বিএসএফ যৌথ বাহিনী মিলে গাড়িটি তল্লাশি চালিয়ে রিপন সরকার সহ হেরোইন এর একটি প্যাকেট উদ্ধার করে নিয়ে আসে ফাঁড়িতে।  মামলা নম্বর ৩৭/২০২৪,পাশাপাশি এই রিপন সরকারের বিরুদ্ধে ২২(বি)/২৫/২৯ এনডিপিএস এক্ট ১৯৮৫ ধারায় মামলা নথিভুক্ত হয়, পুলিশ জানায় ধৃত রিপন সরকারকে শুক্রবার রিমান্ড চেয়ে বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে তোলা হবে।

Releated Posts

ফের দুঃসাহসিক চুরি, টিএসআর জওয়ানের বাড়ি থেকে লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী লুট

উদয়পুর, ১ আগস্ট: গোমতী জেলায় ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদয়পুর মহকুমার চন্দ্রপুর ভিলেজ বাজার সংলগ্ন এলাকায় ত্রিপুরা…

ByByNews Desk Aug 1, 2026

উদয়পুরে যানজট নিরসনে এনএইচ-৮ বাইপাস নির্মাণের উদ্যোগ, সম্ভাব্য রুট পরিদর্শনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

উদয়পুর, ১ আগস্ট: উদয়পুর শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসন এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগত তীর্থযাত্রী ও পর্যটকদের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top