News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের চাঙ্গা করতে খোয়াই বিজেপি কার্যালয়ে বৈঠক
Image

ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের চাঙ্গা করতে খোয়াই বিজেপি কার্যালয়ে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ জুলাই:  ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে বিজেপির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার। খোয়াইতে বাম জমানায় সন্ত্রাসের রাজনীতি হয়েছে, একের পর এক বিরোধীদের কোণঠাসা করার জন্য হত্যার রাজনীতি করেছে বামেরা। দীপঙ্কর নাথ শর্মা থেকে শুরু করে অসংখ্য এরকম উদাহরণ রয়েছে যাদেরকে বিরোধী দল করার অপরাধে নিজের জীবন দিতে হয়েছে বাম জমানায়। এগুলি মানুষ ভুলবে না। এর জবাব মানুষ দেবে। খোয়াই নতুন টাউন হলে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। 

এছাড়াও সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলার সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, বিজেপি  খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথ শর্মা সহ অন্যান্যরা। 

Releated Posts

দক্ষিণ জেলায় ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ২৫০ জনকে বিভিন্ন সহায়তা করা হয়েছে: জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: গত ২৭ এপ্রিল থেকে আজ পর্যন্ত দক্ষিণ ত্রিপুরা জেলায় ঝড় বৃষ্টির ফলে ২৫০…

ByByReshmi Debnath Apr 29, 2026

বিশ্রামগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য রামদাস পাড়ায়

বিশ্রামগঞ্জ, ২৯ এপ্রিল:  বিশ্রামগঞ্জ থানাধীন রামদাস পাড়া এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByReshmi Debnath Apr 29, 2026

ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু আড়াইবছরের শিশুর

বিশালগড়, ২৯ এপ্রিল:  চড়িলাম ব্লকের বাঁশতলী ভিলেজের রামদাস পাড়ায় পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল আড়াই বছরের এক…

ByByReshmi Debnath Apr 29, 2026

বিদ্যুৎ ও রাস্তার বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ, অভিযোগ জোলাইবাড়ির মধুলা সর্দার পাড়ার বাসিন্দাদের

জোলাইবাড়ি, বুধবারঃ দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি বিধানসভা এলাকার মুহুরীপুর আর এফ-এর মধুলা সর্দার পাড়ায় বিদ্যুৎ পরিষেবা ও রাস্তার…

ByByReshmi Debnath Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top