News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গ্রেফতার দুই কার্যকর্তা, থানায় হাজির বিধায়ক রামপদ
Image

গ্রেফতার দুই কার্যকর্তা, থানায় হাজির বিধায়ক রামপদ

আগরতলা, ২০ জুলাই: গত ১৮ জুলাই টেপানিয়ায় কংগ্রেসের মনোনয়ন দাখিল মিছিলে হামলা হয়েছিল। তাতে বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ কংগ্রেসের বেশ কয়েকজন কর্মীরা আহত হয়েছিল। ওই ঘটনায় পুলিশ দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে। 

প্রসঙ্গত, গত ১৮ জুলাই রাজ্যের এি- স্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে গিয়ে টেপানিয়ায় আক্রান্ত হয়েছিলেন বিধায়ক সুদীপ বায় বর্মণ সহ বেশ কয়েক জন নেতা ও কর্মীরা। এ নিয়ে জাতীয় কংগ্রেস দলের সংসদীয় দলের এক প্রতিনিধি দল গতকাল উদয়পুর সফরে আসেন এবং আহত যারা হয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন। সংসদে এই বিষয়ে তুলে ধরা হবে বলে জানান সংসদীয় দলের প্রতিনিধিরা। 

শনিবার উদয়পুর রাধা কিশোর পুর থানার পুলিশ গত বূহস্পতিবারের বিধায়ক সুদীপ বায় বর্মণ সহ জাতীয় কংগ্রেস দলের যেসমস্ত নেতা ও কর্মীরা আক্রান্ত হয়েছেন শাসকদলের কর্মীদের দ্বারা এই অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার দুইজন শাসকদলের কর্মী কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।৷ এরা হল বাপন ঘোষ ও মিহির পাল।

এদিকে খবর পেয়ে শনিবার  বিজেপির বাগমা- কিল্লার বিধায়ক রামপদ জমাতিয়া রাধা কিশোর পুর থানায় গিয়ে বাপন ও মিহিরের সঙ্গে কথা বলেছেন।

এ দিকে থানার ওসি জানান, পুলিশ এখনো পর্যন্ত বাপন ঘোষ ও মিহির পাল কে গত বূহস্পতিবারের ঘটনার সঙ্গে জড়িত থাকায় গ্ৰেপ্তার করেছে। বাকিদের জালে তুলতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। নথিভুক্ত মামলার নম্বর ৭৩/২০২৪. ভারতীয় দন্ডবিধির ১৯১/১৯০/২৩০/২২৩/১২৬/১৩২ বিএনএস ধারায় মামলা হাতে নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top