News Flash

Image

ঋষ্যমুখ ব্লক এলাকায় চলছে তীব্র জল সঙ্কট

বিলোনিয়া, ১৯ জুলাই:- জলই জীবন। সেই জীবন নিয়ে চলছে টানা টানি। গত কয়েক দিন ধরে ঋষ্যমুখ ব্লক এলাকায় চলছে তীব্র জল সঙ্কট। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, এখানকার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি বিকল হয়ে পড়ে আছে। গত কয়েকদিন ধরে এই প্ল্যানটির পাম্প মোটরে জটিলতা দেখা দেওয়ায় জল সরবরাহ করা যাচ্ছে না। বাড়ি বাড়ি প্ল্যান্ট বিকল হয়ে থাকায় সংশ্লিষ্ট এলাকার জনগণের জলের সংকট মারাত্মক আকার ধারণ করেছে। এই নিয়ে এলাকার জনগণ বারবার দপ্তরের আধিকারিক গোচরে নেওয়া হলেও সমস্যা সমাধান আজ পর্যন্ত হয়নি।কিন্তু তাই বলে দপ্তর বসে রয়েছে একথাও বলা যাবে না। দপ্তর থেকে বিকল পাম্প মোটর গুলিকে সংস্কার করার জন্য দ্রুত উদ্যোগ নেওয়া হলেও এখনো পর্যন্ত সমাধান হয়নি, এমনিতে একটি পাম্প মোটর নষ্ট থাকলেও আরেকটি দিয়ে জল সরবরাহ করা যেত। কিন্ত এই প্ল্যান্টে দুটোই পাম্প মোটরই বিকল হয়ে থাকায় সমস্যা সৃষ্টি হয়েছে,মোটরের চাপ অত্যাধিক হওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে। যদিও দপ্তরে কর্মীদের সাথে যোগাযোগ করে জানা গেছে দ্রুত জল সরবরাহ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Releated Posts

শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ অর্থহীন:  মরাছড়া দ্বাদশ বিদ্যালয়ে ক্লাস বয়কট, সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ

মরাছড়া, ৩০ জুন: রসায়ন বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে পিএমশ্রী মরাছড়া দ্বাদশ বিদ্যালয়ে।…

ByByReshmi Debnath Jun 30, 2026

বিশেষ লোক আদালতের সমস্যা সমাধান সমারোহেও মেলেনি সমাধান, হতাশ এসএসএ শিক্ষক-কর্মচারীরা

আগরতলা, ৩০ জুন: সর্ব শিক্ষা অভিযানের (এসএসএ) শিক্ষক-কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে আয়োজিত বিশেষ লোক আদালতের সমস্যা সমাধান সমারোহ থেকেও কোনও…

ByByReshmi Debnath Jun 30, 2026

তেলকাজলা ধর্ষণকাণ্ড: দ্রুত বিচারের দাবিতে সোনামুড়ায় এসএফআই-এর প্রতিবাদ

সোনামুড়া, ৩০ জুন: ধনপুরের তেলকাজলা এলাকার অষ্টম শ্রেণির এক ছাত্রীর ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার, দ্রুত বিচার এবং…

ByByTaniya Chakraborty Jun 30, 2026

বামুটিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত ৬

আগরতলা, ৩০ জুন: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছে। ওই দূর্ঘটনায় বামুটিয়া ব্লক এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 30, 2026
Scroll to Top