News Flash

  • Home
  • দেশ
  • বাংলাদেশে পাঠরত কাশ্মীরি পড়ুয়াদের নিয়ে উদ্বিগ্ন মেহবুবা, চিঠি লিখলেন জয়শঙ্করকে
Image

বাংলাদেশে পাঠরত কাশ্মীরি পড়ুয়াদের নিয়ে উদ্বিগ্ন মেহবুবা, চিঠি লিখলেন জয়শঙ্করকে

শ্রীনগর, ১৯ জুলাই (হি.স.) :  ছাত্র বিক্ষোভে রণক্ষেত্র বাংলাদেশ। এই পরিস্থিতিতে সংশয়ে রয়েছে ভারতও। এবার বাংলাদেশে পাঠরত কাশ্মীরি পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে আর্জি জানালেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি প্রধান মেহবুবা মুফতি।  পিডিপি নেত্রীর অনুরোধ, বাংলাদেশে পাঠরত শতাধিক কাশ্মীরি পড়ুয়াকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।  উল্লেখ্য, বাংলাদেশে আন্দোলন থামার কোনও লক্ষণই নেই। এই পরিস্থিতিতে দিল্লিতে জরুরি বৈঠকে বসেছেন ভারতীয় রেল ও সড়ক পরিবহণ মন্ত্রকের শীর্ষকর্তারা। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয় সেই বৈঠকে। দিল্লিতে বাংলাদেশ হাই-কমিশনের দফতরের বাড়ানো হয়েছে নিরাপত্তা। বাংলাদেশের পরিস্থিতি এখন যথেষ্ট চিন্তাজনক।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top