News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ১০,১৬২টি মনোনয়ন জমা পড়েছে
Image

ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ১০,১৬২টি মনোনয়ন জমা পড়েছে

আগরতলা, ১৯ জুলাই: ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ১০,১৬২টি মনোনয়ন জমা পড়েছে। তাতে, গ্রাম পঞ্চায়েতের ৮৯৯২টি, পঞ্চায়েত সমিতিতে ৭৮৭টি এবং জিলা পরিষদে ৩৮৩টি মনোনয়ন জমা পড়েছে। 

রাজ্য নির্বাচন কমিশনের তরফে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, গ্রাম পঞ্চায়েতে বিজেপি ৬৩৪৩টি, সিপিআইএম ১৪৩৭টি, কংগ্রেস ৮০৯টি, তিপরা মথা ২৩১টি, সিপিআইএম(এল)আই ৪টি, সিপিআই ৩টি, সিপিআই (এমএল) ৪টি এবং নির্দল প্রার্থী ১৬১টি আসনে মনোনয়ন জমা দিয়েছেন।

তেমনি, পঞ্চায়েত সমিতিতে বিজেপি ৪৩৫টি, সিপিআইএম ২০৫টি, কংগ্রেস ১১২টি, তিপরা মথা ১৭টি, সিপিআইএম(এল)আই ২টি, সিপিআই ৩টি এবং নির্দল প্রার্থী ১৪টি আসনে মনোনয়ন জমা দিয়েছেন।

এদিকে, জিলা পরিষদে বিজেপি ১৫৯টি, সিপিআইএম ১১৫টি, কংগ্রেস ৯৮টি, তিপরা মথা ৩টি, সিপিআই ১টি, আমরা বাঙালি ২টি এবং নির্দল প্রার্থী ৫টি আসনে মনোনয়ন জমা দিয়েছেন।

এদিকে, ৪টি ব্লকে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে শাসক দল বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। বক্সনগর, জোলাইবাড়ি, নলছড় এবং টেপানিয়া ব্লকে গ্রাম পঞ্চায়েতে বিজেপি ছাড়া অন্য কোনো দলেরই পক্ষ থেকে মনোনয়ন জমা পড়ে নি। 

তেমনি, ১১টি ব্লকে পঞ্চায়েত সমিতি নির্বাচনে শাসক দল বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। বামুটিয়া, বক্সনগর, চড়িলাম, ডুকলী, দূর্গা চৌমুহনী, জিরানিয়া, কল্যাণপুর, নলছড়, পুরাতন আগরতলা, রাজনগর এবং টেপানিয়া ব্লকে পঞ্চায়েত সমিতি নির্বাচনে বিজেপি ছাড়া অন্য কোনো দলেরই পক্ষ থেকে মনোনয়ন জমা পড়ে নি। 

Releated Posts

তিনদিনের উৎসব শেষে ত্রিপুরার আনারস শিল্পে নতুন সম্ভাবনার দিগন্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: তিন দিনব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যাল ২০২৬ আজ নয়াদিল্লীতে সফলভাবে সমাপ্ত হয়েছে। উৎসবের…

ByByReshmi Debnath Jun 29, 2026

কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: রাজ্য অতিথিশালার মিলনায়তনে আজ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের এক পর্যালোচনা সভা…

ByByReshmi Debnath Jun 29, 2026

আগরতলায় কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রীর পরিদর্শন, খতিয়ে দেখলেন বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি

আগরতলা, ২৯ জুন: কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী সোমবার আগরতলার বিভিন্ন নারী ও শিশু কল্যাণমূলক…

ByByReshmi Debnath Jun 29, 2026

উত্তর ত্রিপুরায় ৭.৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার এক

আগরতলা, ২৯ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলা পুলিশ। দামছড়া থানার উদ্যোগে চালানো নিয়মিত যানবাহন…

ByByTaniya Chakraborty Jun 29, 2026
Scroll to Top