News Flash

Image

বিদ্যুৎ পরিষেবার দাবিতে পথ অবরোধ 

আগরতলা, ১৯ জুলাই: গত তিন মাস যাবৎ খোয়াই থানাধীন পূর্ব গণকি এলাকায় বিদ্যুৎ সমস্যা ভুগছে। আজ সকালে বাধ্য হয়ে জাম্বুরা বিদ্যাসাগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সংলগ্ন এলাকায় পথ অবরোধে বসেন এলাকাবাসী। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত তিন মাস যাবৎ খোয়াই থানাধীন পূর্ব গণকি এলাকায় বিদ্যুতের ভল্টিজের সমস্যা হচ্ছে। এতে করে বিভিন্ন বাড়ি ঘরে ফ্রিজ, টিভি সহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়। বারবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। সমস্যার সমাধান হচ্ছে না। তাই বাধ্য হয়ে শুক্রবার সকালে পূর্ব গনকি এলাকার লোকজন জাম্বুরা বিদ্যাসাগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সংলগ্ন এলাকায় পথ অবরোধে বসেন। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুশান্ত দেবনাথ। পরবর্তীতে ছুটে গিয়েছে বিদ্যুৎ দপ্তরের এসডিও নিহার দেববর্মা এবং তাঁরা অবরোধকারীদের সাথে কথা বলেন। তাঁরা আশ্বাস দিয়েছেন অতিসত্বর সমস্যা সমাধান করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন তারা। 

ReplyForwardAdd reaction

Releated Posts

ডনবসকো স্কুল এবং বাণীবিদ্যাপিঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সকালে প্রথমে নন্দননগরস্থিত ডনবসকো স্কুল এবং পরে রামনগরস্থিত বাণীবিদ্যাপিঠ…

ByByReshmi Debnath Aug 22, 2026

মোহনপুরে গৃহবধূর রহস্যমৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

আগরতলা, ২২ আগস্ট: মোহনপুরের শনিতলা এলাকার নবীনপল্লী পাড়ায় এক গৃহবধূর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার বাড়ি থেকে পূজা ঘোষ…

ByByReshmi Debnath Aug 22, 2026

উদয়পুর থেকে তরুণী নিখোঁজ, বাংলাদেশে পাচারের আশঙ্কা পরিবারের, থানায় অভিযোগ

উদয়পুর, ২২ আগস্ট: উদয়পুর থেকে এক তরুণী নিখোঁজ হওয়ার পর তাঁকে বাংলাদেশে পাচারের আশঙ্কা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ তরুণী…

ByByReshmi Debnath Aug 22, 2026

বিলোনিয়ায় ৫০ বোতল কফসিরাপ উদ্ধার, পুলিশের ধাওয়ার মুখে মোটরবাইক ফেলে পালাল চালক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২২ আগস্ট: যানবাহন চলাচল সংক্রান্ত মোবাইল ডিউটি চলাকালীন পুলিশের ধাওয়ায় মোটরবাইক ফেলে পালিয়ে গেল এক চালক।…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top