News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাস্তার পাশের ড্রেন থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধার 
Image

রাস্তার পাশের ড্রেন থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধার 

আগরতলা, ১৯ জুলাই: সাত সকালে রাস্তার পাশের ড্রেন থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় উদয়পুর মহকুমা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনা আত্মহত্যা না কি খুন তা নিয়ে জনমনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আপাতত পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে উদয়পুর গোমতী পল্লী এলাকায় স্থানীয় লোকজনরা প্রাত:ভ্রমনে বের হয়ে রাস্তার পাশে থাকার ড্রেনে একটি দেহ পড়ে থাকতে দেখেছে। সাথে সাথে তারা আর কে পুর থানায় খবর পাঠিয়েছেন। ঠিক তার পরেই তদন্ত শুরু করে পুলিশ। 

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মুক্তার হোসেন। তার বাড়ির ছনবন মসজিদ সংলগ্ন এলাকায়। গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন মুক্তার হোসেন। পরিবারের লোকজনরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেও তার খোঁজ পাওয়া যায়নি। অবশেষে শুক্রবার সকাল ড্রেনের মধ্যে তার মৃতদেহ দেখতে পেয়েছেন। কিন্তু কিভাবে মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত জানা যায় নি। পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে। 

ReplyForwardAdd reaction

Releated Posts

রাজ্যে পড়াশুনা, খেলাধুলা এবং সংস্কৃতি চর্চা কোনও ক্ষেত্রেই প্রতিভার অভাব নেই: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট: যুব সমাজের মধ্যে নেশা, এইডস, সামাজিক কুসংস্কার, বাল্যবিবাহ কিংবা সামাজিক অবক্ষয়, গার্হস্থ্য হিংসার মতো…

ByByReshmi Debnath Aug 22, 2026

দিল্লিতে বিজেপির নতুন টিমের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি, ২২ আগস্ট: বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে দলের সদ্য গঠিত নতুন টিমের সঙ্গে শনিবার দিল্লিতে দলীয়…

ByBySandeep Biswas Aug 22, 2026

উত্তরবঙ্গের পাহাড়ে ‘স্থায়ী রাজনৈতিক সমাধান’, মধ্যস্থতাকারীর নেতৃত্বে নতুন কমিটি গঠন কেন্দ্রের

কলকাতা, ২২ আগস্ট (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়ংকে ঘিরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার ‘স্থায়ী সমাধান’ খুঁজতে…

ByBySandeep Biswas Aug 22, 2026

৯০০ আধিকারিক, ১৫৪টি শাখা, ১৫ হাজার কোটি টাকার ব্যবসা: গ্রামীণ ব্যাঙ্কের অগ্রগতির প্রশংসায় সুশান্ত

আগরতলা, ২২ আগস্ট: ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের ধারাবাহিক সাফল্য ও সম্প্রসারণের ভূয়সী প্রশংসা করলেন পরিবহণ ও পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top