News Flash

Image

ভয়ঙ্কর বিস্ফোরণে গুরুতর আহত দম্পতি

আগরতলা, ১৯ জুলাই: গতকাল গভীর রাতে আখাউড়া রোডস্হিত পুলিশ হেডকোয়ার্টার সংলগ্ন একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তাতে তিনতলা থেকে জানালা ভেঙে মাটিতে লুটিয়ে পড়লেন দম্পতি। এই বিকট শব্দে  আশপাশ এলাকার লোকজন দৌড়ে ছুটে গিয়েছে। তাঁরা দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকলকর্মীরা আহত স্বামী এবং স্ত্রীকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গিয়েছে। বর্তমানে স্বামী এবং স্ত্রী জিবি হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আখাউড়া রোডস্হিত পুলিশ হেডকোয়ার্টার সংলগ্ন শিবালয় অ্যাপার্টমেন্টের তিনতলায় থাকতেন ডঃ বিশ্বজিৎ সূত্রধর এবং স্ত্রী রুপা সূত্রধর। গতকাল রাতে আচমকাই তাদের ঘরে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে তিনতলা থেকে জানালা ভেঙে মাটিতে লুটিয়ে পড়লেন দম্পতি। তাতে গুরুতর আহত হয়েছেন তাঁরা। বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে এলাকাবাসী। তাঁরা দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকলকর্মীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালের নিয়ে গিয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছেন। কিন্তু কিভাবে বিস্ফোরণ ঘটে তা এখনো জানা যায় নি।

Releated Posts

ডনবসকো স্কুল এবং বাণীবিদ্যাপিঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সকালে প্রথমে নন্দননগরস্থিত ডনবসকো স্কুল এবং পরে রামনগরস্থিত বাণীবিদ্যাপিঠ…

ByByReshmi Debnath Aug 22, 2026

মোহনপুরে গৃহবধূর রহস্যমৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

আগরতলা, ২২ আগস্ট: মোহনপুরের শনিতলা এলাকার নবীনপল্লী পাড়ায় এক গৃহবধূর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার বাড়ি থেকে পূজা ঘোষ…

ByByReshmi Debnath Aug 22, 2026

উদয়পুর থেকে তরুণী নিখোঁজ, বাংলাদেশে পাচারের আশঙ্কা পরিবারের, থানায় অভিযোগ

উদয়পুর, ২২ আগস্ট: উদয়পুর থেকে এক তরুণী নিখোঁজ হওয়ার পর তাঁকে বাংলাদেশে পাচারের আশঙ্কা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ তরুণী…

ByByReshmi Debnath Aug 22, 2026

বিলোনিয়ায় ৫০ বোতল কফসিরাপ উদ্ধার, পুলিশের ধাওয়ার মুখে মোটরবাইক ফেলে পালাল চালক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২২ আগস্ট: যানবাহন চলাচল সংক্রান্ত মোবাইল ডিউটি চলাকালীন পুলিশের ধাওয়ায় মোটরবাইক ফেলে পালিয়ে গেল এক চালক।…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top