গুমলা, ১৮ জুলাই (হি.স.): উন্নয়ন অব্যাহত থাকলেই সমাধান আসবে। জোর দিয়ে বললেন আরএসএস-এর সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবত। বৃহস্পতিবার ঝাড়খণ্ডের গুমলায় এক অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, “প্রগতির কি কখনও শেষ আছে? আমরা যখন আমাদের লক্ষ্যে পৌঁছই, তখন দেখি এখনও অনেক কিছু বাকি আছে। একজন মানুষ সুপারম্যান, তারপর একজন দেব এবং তারপর ভগবান হতে চায়।”ডঃ মোহন ভাগবত বলেছেন, “অভ্যন্তরীণ এবং বাহ্যিক, উন্নয়নের কোনও শেষ নেই। এটা একটা নিরন্তর প্রক্রিয়া এবং সেজন্যই আমাদের সর্বদা ‘অসমাধানে’ (সমাধান ছাড়াই) কিছুটা থাকা উচিত। অনেক কিছু করা হয়েছে, কিন্তু এখনও অনেক বাকি… একজন ‘কর্যকর্তা’-র (কর্মীর) মনে করা উচিত, তিনি অনেক কিছু করেছেন কিন্তু এখনও, অনেক কিছু বাকি রয়েছে, কারণ সবসময় আরও কিছু করার সুযোগ থাকে… উন্নয়ন অব্যাহত থাকলেই সমাধান আসবে।”

উন্নয়ন অব্যাহত থাকলেই সমাধান আসবে : মোহন ভাগবত
Tags:
Releated Posts
ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে
চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…
ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…
মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’
নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…
মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

















