News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিবি হাসপাতালে ডায়ালাইসিস পরিষেবা নিতে এসে হয়রানির শিকার রোগী সহ তাদের পরিজনেরা
Image

জিবি হাসপাতালে ডায়ালাইসিস পরিষেবা নিতে এসে হয়রানির শিকার রোগী সহ তাদের পরিজনেরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই: জিবি হাসপাতালে ডায়ালাইসিস পরিষেবা নিতে এসে হয়রানির শিকার রোগীসহ আত্মীয় পরিজনরা। অভিযোগ পরিষেবা গ্রহণ করতে এসে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যায় ভুগছে রোগীরা।

রবিবার সকাল ৮টায় ডায়ালিসিস করতে আসার পর রোগীদের জানিয়ে দেওয়া হয় জলের পাম্প বিকল হয়ে আছে। অবশেষে রোগীরা বাধ্য হয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। দুপুর ১টার সময় চালু করা হয় পরিষেবা। এতেই বেশ কয়েকজন রোগী অসুস্থ হয়ে পড়েন। আর অভিযোগ আগে ডায়ালাইসিসের জন্য চার ঘন্টা সময় দেওয়া হতো কিন্তু সেই সময় পরিবর্তন করে আড়াই ঘণ্টা দেওয়া হয় এতেই রোগীরা আরো অসুস্থ হয়ে পড়ছে বলেই অভিযোগ। এই সময় কমিয়ে দেওয়ার ফলে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন ডায়ালাইসিস গ্রহণ করতে আসা রোগীরা।

প্রতিদিন দূর দূরান্ত থেকে রোগীরা ডায়ালাইসিস পরিষেবা গ্রহণ করার জন্য জিবিপি হাসপাতালে ছুটে আসেন। কিন্তু তারপরেও সঠিকভাবে পরিষেবা পাচ্ছেন না তারা। যার ফলে আর্থিক ক্ষতিসহ রোগীদের বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এ বিষয়ে স্বাস্থ্য দপ্তর যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে তার দাবী জানিয়েছেন রোগীরা।

Releated Posts

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top