News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তা নির্মানের দাবীতে শিলচর আগরতলাগামী যাত্রীবাহী রেল আটকে বিক্ষোভে এলাকাবাসী
Image

রাস্তা নির্মানের দাবীতে শিলচর আগরতলাগামী যাত্রীবাহী রেল আটকে বিক্ষোভে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই: রাস্তা নির্মাণ করার জন্য শিলচর আগরতলাগামী যাত্রীবাহী রেল আটকে রেললাইন অবরোধে বসল স্থানীয় এলাকাবাসীরা।

জানা গেছে, জিরানিয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকার মানুষ জিরানিয়া স্টেশন সংলগ্ন রেল লাইন পেরিয়ে জিরানিয়া সহ আসাম আগরতলা জাতীয় সড়ক পর্যন্ত যেতে হয়। কিন্তু হঠাৎ শুক্রবার রেল দপ্তরের পক্ষ থেকে ওই এলাকার মানুষ রেললাইন পারাপারের রাস্তায় পিলার বসিয়ে বন্ধ করে দেয়। এলাকার রাস্তা বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় এলাকাবাসীরা শুক্রবার বিকাল চারটা নাগাদ জিরানিয়া স্টেশন সংলগ্ন রেললাইন অবরোধ করে।
স্থানীয়দের এই অবরোধে আটকা পড়ে যায় শিলচর আগরতলাগামী যাত্রীবাহী রেল।

রেললাইন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে রেল সুরক্ষা বাহিনীর আধিকারিকরা সহ জিরানিয়া থানার পুলিশ। এলাকাবাসীদের সমস্যা নিয়ে রেলওয়ে আধিকারিকরা স্থানীয়দের সাথে আলোচনা করতে চান।

কিন্তু  তাদের দাবি রেললাইন পারাপারের রাস্তা থেকে পিলার তুলে দিয়ে এলাকাবাসীরা যাতায়াতের ব্যবস্থা করে দিতে হবে।  ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগনের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অবিলম্বে চলাচলের রাস্তা থেকে পিলার সরিয়ে না নিলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

Releated Posts

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

ড. ডি. ওয়াই. পাটিলের প্রয়াণে গভীর শোক প্রকাশ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রয়াত প্রাক্তন রাজ্যপাল ড. ডি. ওয়াই. পাটিলের মৃত্যুতে গভীর শোক…

ByByReshmi Debnath Aug 4, 2026

অন্নদাতাদের সঙ্গে ধানক্ষেতে কৃষিমন্ত্রী, উৎপাদন বৃদ্ধির আহ্বান

আগরতলা, ৪ আগস্ট: কৃষকদের উৎসাহিত করতে মোহনপুরের গজারিয়া গ্রামে আয়োজিত ধান রোপণ কর্মসূচিতে মঙ্গলবার অংশ নিলেন রাজ্যের কৃষিমন্ত্রী…

ByByReshmi Debnath Aug 4, 2026
Scroll to Top