News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অসংগঠিত শ্রমিকদের বঞ্চনার প্রতিবাদে সোচ্চার অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস
Image

অসংগঠিত শ্রমিকদের বঞ্চনার প্রতিবাদে সোচ্চার অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস

আগরতলা, ৮ জুলাই: অসংগঠিত শ্রমিকদের বঞ্চনার প্রতিবাদে সোচ্চার হয়েছে অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস। আজ সংগঠনের উদ্যোগে রাজপথে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে শ্রম দপ্তরের গণডেপুটেশন দেওয়া হয়েছে।

সংগঠনের চেয়ারম্যান শান্তনু পাল অভিযোগ করেন, ত্রিপুরায় অসংগঠিত শ্রমিকদের অবস্থা খুবই করুণ। তাঁরা সরকারের তরফ থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না। এতদিন যাবৎ তাঁরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন।

এদিন তিনি আরও অভিযোগ, প্রতিনিয়ত শ্রমিকরা কর্মস্হলে গিয়ে দূর্ঘটনার শিকার হচ্ছেন। কিন্তু তাদের পরিবার সরকারের সহযোগিতা পাচ্ছে না। বেসরকারি দপ্তরে শ্রমিকরা ১২ ঘন্টা কাজ করছেন। পাশাপাশি, সরকারি কর্মচারীদের মতো তাঁরা ভাতা পাচ্ছেন না।

তার কথায়, বিগত দিনেও অসংগঠিত শ্রমিকদের বঞ্চনার প্রতিবাদ জানিয়ে শ্রম দপ্তরের ডেপুটেশন দেওয়া হয়েছিল। কিন্ত দপ্তরের তরফ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। তাই আজ আবারও সংগঠনের তরফ থেকে গণডেপুটেশন দেওয়া হয়েছে।

Releated Posts

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top