News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মদের কাউন্টার খোলার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ প্রমিলা বাহিনীর
Image

মদের কাউন্টার খোলার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ প্রমিলা বাহিনীর

সাব্রুম, ৮ জুলাই: নুতন বিলিতি মদের কাউন্টার খোলার প্রতিবাদে সাত সকালে জাতীয় সড়ক অবরোধ করলেন প্রমিলা বাহিনী। হরিনা উপস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকায় ওই অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, হরিনা থেকে থাইবোং যাওয়ার পথে পশ্চিম হরিনা এলাকায় সদ্য নতুন মদের কাউন্টার খোলা হয়েছে। যাতে করে খেপে উঠেছেন এলাকাবাসী।

এলাকাবাসীদের বক্তব্য, হরিনা থেকে থাইবোং এই জনপদকে বাদ দিয়ে হরিনার যেকোনো জায়গায় মদের কাউন্টার দিলে তাদের কোন অসুবিধা নেই। কিন্তু কোনোভাবেই এই জনবহুল এলাকায় বিলিতি মোদের কাউন্টার খোলা যাবে না। এরই প্রতিবাদে আজ সকাল থেকে সাব্রুম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসেন প্রমিলারা। এদিকে অবরোধের জেরে যানচলাচল বন্ধ হয়ে পড়ে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে সাব্রুম থানার পুলিশ। পুলিশ অবরোধকারীদের সাথে কথাবার্তা বলেন এবং আশ্বাস দিয়েছেন এবিষয়ে উচ্চ পদস্থ আধিকারিকদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া হবে। ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন তাঁরা।

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top