প্রধান খবর

অন্ধ্রে সিমেন্ট কারখানায় বিস্ফোরণ, জখম ১৬

বিজয়ওয়াড়া, ৭ জুলাই (হি. স.): অন্ধ্রপ্রদেশের এনটিআর জেলার এক সিমেন্ট কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। রবিবার বিস্ফোরণের তীব্রতায় গোটা এলাকা কেঁপে ওঠে। ভয়াবহ এই বিস্ফোরণে ১৬ জন গুরুতর জখম হয়েছেন বলে জানা গেছে।

জানা যাচ্ছে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩ জনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। কীকরে এই বিস্ফোরণ ঘটল তা স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী ও দমকল বাহিনী। আহতদের দেখতে হাসপাতালে যান প্রশাসনিক কর্তারা।