News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যথাযথভাবে বৃক্ষরোপন করা না হলে মানব সভ্যতা হুমকির মুখে পড়বে : পর্যটনমন্ত্রী
Image

যথাযথভাবে বৃক্ষরোপন করা না হলে মানব সভ্যতা হুমকির মুখে পড়বে : পর্যটনমন্ত্রী

আগরতলা, ৬ জুলাই: সমগ্র বিশ্বে ব্যাপকহারে বন ধ্বংসের প্রভাব পরিবেশের উপর পড়ছে।যথাযথভাবে বৃক্ষরোপন করা না হলে মানব সভ্যতা হুমকির মুখে পড়বে। আজ বিকালে এমবিটিলাস্থিত ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেড (টিএইচসিএল) প্রাঙ্গণে টিএইচসিএল আয়োজিত বনমহোৎসবের উদ্বোধন করে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। 

তিনি বলেন, শুধু নিজেকে নয়, পরবর্তী প্রজন্মকে সুরক্ষিত রাখতে সর্বপরি সমগ্র সমাজকে সুন্দর রাখার স্বার্থে ব্যাপকহারে গাছ লাগানো প্রয়োজন। যথাযথভাবে বৃক্ষরোপন করা না হলে মানব সভ্যতা হুমকির মুখে পড়বে। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আহ্বানে সাড়া দিয়ে রাজ্যেও এখন প্রচুর বৃক্ষ রোপন করা হচ্ছে। স্বেচ্ছা রক্তদানের মতো বৃক্ষ রোপনের ক্ষেত্রেও আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরা দেশের মধ্যে সামনের সাড়িতে থাকার লক্ষ্যে এগিয়ে চলেছে। নিমের মতো পরিবেশবান্ধব গাছ বেশী করে লাগানোর উপর গুরুত্ব আরোপ করে।

 পর্যটনমন্ত্রী বলেন, পরিবেশ ভাল রাখতে না পারলে আমরা কোনভাবেই সুস্থ সমাজ গড়ে তুলতে পারবনা। তিনি শুধুমাত্র একটি বিশেষ সময়ের দিকে লক্ষ্য না রেখে বছরের সবসময়ই বৃক্ষ রোপন করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বিধায়ক মীনারাণী সরকার বলেন, আমাদের রাজ্যে সারা বছরই গাছ লাগানো হয়ে থাকে। তবে এই গাছগুলিকে পরিচর্যা করা খুবই জরুরী। 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত বলেন, মায়ের নামে একটি করে গাছ লাগানোর জন্য দেশের প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি যে আহ্বান জানিয়েছেন তাতে সাড়া দিয়ে গাছ লাগানোর মতো মহান কাজে সবাই এগিয়ে এলে গোটা সমাজ উপকৃত হবে। আগরতলা পুরনিগমের দক্ষিণ জোনালের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক বলেন, মানব জীবনকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে বৃক্ষ রোপন করা ভীষণ জরুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএইচসিএল-র চেয়ারম্যান জহর সাহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টিএইচসিএল-র এমডি ড. ফনিভূষণ জমাতিয়া।

অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের কর্পোরেটর প্রসেনজিৎ লোধ, কর্পোরেটর অলক রায়, কর্পোরেটর সম্পা সরকার চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিগণ হর্টিকালচার কর্পোরেশন লিমিটেড কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপন করেন।

Releated Posts

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top