News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে বামপন্থী যুব মোর্চার বিক্ষোভ মিছিল
Image

ধর্মনগরে বামপন্থী যুব মোর্চার বিক্ষোভ মিছিল

ধর্মনগর, ৬ জুলাই: ধর্মনগর শনিবার বামপন্থী যুব মোর্চার এক বিশাল বিক্ষোভ মিছিল ধর্মনগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে। এই বিক্ষোভ মিছিলে ডিওয়াইএফ, এসএফআই এবং টি ওয়াই এফ যোগদান করে। এই বিক্ষোভ মিছিলে রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের প্রতি ধিক্কার জানানো হয়। 

রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য রাজ্যে যে কুড়িটি সংগঠন রয়েছে তার প্রত্যেকটিতে আগামী ১৫ জুলাই পর্যন্ত আন্দোলন গড়ে তোলা হবে বলে জানায়। রাজ্যের বেকারদের অবস্থা বেহাল এই সরকার আসার আগে প্রত্যেককে মিসকল দিয়ে চাকুরী এবং বছরে ৫০ হাজার বেকারের কর্মসংস্থানের কথা বলা হয়েছিল কিন্তু বাস্তবে মন্ত্রীরা তাদের সচিবকে নিয়ে শ্রীতাপ নিয়ন্ত্রিত করে ঘোষণা দেন এবং ঘোষণা বাস্তবে রূপান্তরিত হয় না।

তাছাড়া, দিনের পর দিন শিক্ষার ক্ষেত্রকে সংকুচিত করে দিচ্ছে এই রাজ্য সরকার। প্রত্যন্ত এলাকায় যেখানে ড্রপ আউটের সংখ্যা বেশি ছিল রাজ্যে বামফ্রন্ট সরকার থাকাকালীন সেইসব প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রীদের বিদ্যালয় মুখি করে ড্রপ আউটের সংখ্যা কমিয়ে এনেছিল। কিন্তু বর্তমান সরকার যেভাবে শিক্ষাঙ্গনকে সংকুচিত করে দিচ্ছে তাতে ড্রপ আউটের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি। 

বেকাররা শিক্ষিত হয়ে ঘরে বসে আছে এবং দিনের পর দিন ঘরে বসে বসে চাকুরী পাচ্ছে না। কিছু সংখ্যা বেকার দের অস্থায়ী রূপে নেওয়া হচ্ছে কয়েক মাস থাকার পর ন্যূনতম বেতন দিয়ে তাদেরকে আবার ছেড়ে দেওয়া হচ্ছে। কি হচ্ছে বেকারদের রাজ্যের বর্তমান অবস্থা। তাই বামপন্থী যুব মোর্চা ডিওয়াইএফ এসএফআই এবং টি আই এফ সংঘবদ্ধ ভাবে রাজ্যজুড়ে আন্দোলন গড়ে তুলেছে।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top