News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বন্যাবিধ্বস্ত অসমকে কেন্দ্রীয় সাহায্যের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের
Image

বন্যাবিধ্বস্ত অসমকে কেন্দ্রীয় সাহায্যের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

গুয়াহাটি, ৬ জুলাই (হি.স.) : বন্যার জলে হাবুডুবু খাচ্ছে অসমের বিস্তীর্ণ অঞ্চল। বন্যা মোকাবিলা এবং বন্যার্তদের সহায়তায় কেন্দ্রীয় সরকার যাবতীয় সাহায্য করবে, আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ভারী বর্ষণের ফলে অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চলমান দুর্যোগপূর্ণ পরিস্থিতি সম্পর্কে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে কথা বলেছেন তিনি। অমিত শাহ জানান, এনডিআরএফ এবং এসডিআরএফ ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও উদ্ধার অভিযানের জন্য অক্লান্ত পরিশ্রম করছে।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমের জনগণকে আশ্বস্ত করে বলেছেন, কেন্দ্রীয় সরকার চলমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

গত ১ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে ফোন করে রাজ্যের ক্রমবর্ধমান বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছিলেন। পর পর দুবার ভয়াবহ বন্যার কারণ সম্পর্কে জানতে চাইলে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানান, অরুণাচল প্রদেশ এবং আপার আসামের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের দরুন চলতি বছরের দ্বিতীয় দফায় বন্যার কবলে পড়েছে অসম। বার্তালাপে বন্যায় ক্ষয়ক্ষতি সম্পর্কেও খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডলে এ খবর জানিয়েছেন।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top