ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ে জয়ে জম্পুইজলা। সাফল্যের লক্ষ্যে অনেকটা এগিয়ে। এ পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে নিয়েছে। এখনোও অপরাজিত। মাঝে তৃতীয় ম্যাচটি পান্তৌয় স্পোর্টিং সোসাইটির সঙ্গে ড্র-এর পরিবর্তে জয় পেলে ইতোমধ্যে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে গেছে বলা যেত। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত সি ডিভিশন লিগ ফুটবলে এ গ্রুপের খেলায় জম্পুইজলা প্লে সেন্টার ৪-২ গোলের ব্যবধানে সিমনা তামাকারী ফুটবল ক্লাবকে পরাজিত করেছে। জম্পুইজলার পক্ষে এটি পঞ্চম ম্যাচের মাথায় চতুর্থ জয়। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় জম্পুইজলা মূলতঃ ৩৬ মিনিট ধরে এক গোলে পিছিয়ে ছিল। খেলার ৮ মিনিটের মাথায় সিমনা তামাকারীর বয়ার দেববর্মার গোল সিমনা তামাকারী এগিয়ে গেলেও তা দীর্ঘক্ষণ ধরে রাখতে পারেনি। প্রথমার্ধের এক মিনিট বাকি থাকতে জম্পুইজলা কাঙরিয়া টা টাইপিং গোলটি শোধ করে খেলায় সমতা ফিরে আনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই যথেষ্ট আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে ম্যাচ এগোতে থাকলেও দীর্ঘক্ষণ গোলের সন্ধান কেউ পায়নি। অবশেষে ৮২ মিনিটের মাথায় জম্পুইজলার কিষান দেববর্মার গোল এবং ৫ মিনিট বাদে সুখদয়াল জমাতিয়া ও প্রবত কলাই পরপর তিনটি গোল জম্পুইজলাকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়। তবে ঠিক শেষ মুহূর্তে সিমনা তামাকারীর সুরজিৎ নোয়াতিয়া একটি গোল পরিশোধ করে ব্যবধান কমিয়ে দুই চার করে নেয়। এদিকে খেলায় অসদাচরণের দায়ে প্রথমার্ধেই রেফারি বিজয়ী দলের জিমেইন কে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি আদিত্য দেববর্মা, খোকন সাহা, লিটন সাহা ও তপন কুমার নাথ।

জয়ে জয়ে জম্পুইজলা প্লে সেন্টার এগিয়ে থেকেও পরাজিত সিমনা
Tags:
Releated Posts
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

















