News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রেলে বাঙালী যাত্রীরা ক্রমাগত আক্রমণের শিকার হচ্ছেন, রেলদপ্তরের নিকট যাত্রীদের নিরাপত্তা দাবি আমরা বাঙালির
Image

রেলে বাঙালী যাত্রীরা ক্রমাগত আক্রমণের শিকার হচ্ছেন, রেলদপ্তরের নিকট যাত্রীদের নিরাপত্তা দাবি আমরা বাঙালির

আগরতলা, ২৭ জুন: রেলে বাঙালী যাত্রীরা ক্রমাগত আক্রমণের শিকার হচ্ছেন। তাউ যাত্রীদের নিরাপত্তা ও দোষীদের কঠোর শাস্তি প্রদানের জন্য রেলওয়ে দপ্তরের নিকট দাবি জানিয়েছে আমরা বাঙালি। আজ সাংবাদিক সম্মেলনে একথা বলেন আমরা বাঙালী দলের প্রচার সচিব দুলাল ঘোষ।

এদিন দুলাল ঘোষ বলেন, গত সোমবার  ১৩০১০ ডাউন দুন এক্সপ্রেসের নয় নং কামড়ার সংরক্ষিত আসনে অজ্ঞাত পরিচয় ধারী দুই ব্যক্তি বারাণসীতে জোর করে বৈধ যাত্রীদের আসনে বসতে চাইলে যাত্রীরা নিরাপত্তা জনিত কারণে বাধা দেয়। কিন্তু এই নিয়ে বৈধ যাত্রীদের সাথে অযথা তর্কে জড়িয়ে পড়েন এবং হুমকি দেয়। পরর্বতী সময়ে রেল স্টেশনে তাদের কারোর হাতে ছিল সাইকেলের চেইন, কারোর হাতে হকি স্টিক, কারোর হাতে লাঠি। আর তা দিয়েই বাঙালী যাত্রীদের উপর তীব্র আক্রমণ চালায় ও বিশ্রী ভাষায় গালিগালাজ করে।অনেকের মোবাইল ফোন ও জিনিস পত্র নিয়ে যায়। তাদের আক্রমণ থেকে ছোট শিশু ও রেহাই পায়নি। শেষ সময়ে পুলিশ আসলে আক্রমণ কারীরা গা ঢাকা দেয়। ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আমরা বাঙালি।

এদিন তিনি আরও বলেন,  এই ধরনের আক্রমণ  বিহারের উপর অনেক বার হয়েছে। শুধু বিহারে নয় কিছু দিন আগে উড়িষ্যা ও আরও কয়েকটি রাজ্যে ও হয়েছে। 

Releated Posts

মহারাজগঞ্জ বাজারে সদর মহকুমা প্রশাসনের অভিযান, চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও মজুদ খতিয়ে দেখল প্রশাসন

আগরতলা, ১৩ আগস্ট: মহারাজগঞ্জ বাজারে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালাল সদর মহকুমা প্রশাসন।…

ByByReshmi Debnath Aug 13, 2026

বিশালগড় রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বিশালগড়, ১৩ আগস্ট: বিশালগড় রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায়…

ByByReshmi Debnath Aug 13, 2026

দেশপ্রেমের চেতনায় উদ্দীপ্ত হয়ে জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে এবং ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে…

ByByReshmi Debnath Aug 13, 2026

নাবালিকা অপহরণের অভিযোগে গ্রেপ্তার দুই সরকারি কর্মচারী, মূল অভিযুক্তের খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: নাবালিকা অপহরণের অভিযোগে দুই সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করেছে আমতলী থানার পুলিশ। ধৃতরা হলেন মূল…

ByByReshmi Debnath Aug 13, 2026
Scroll to Top