News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বসানো ডিপ টিউবওয়েল নিয়ে অভিযোগ
Image

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বসানো ডিপ টিউবওয়েল নিয়ে অভিযোগ

আগরতলা, ২৪ জুন: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বসানো ডিপ টিউবওয়েল নিয়ে অভিযোগ উঠেছে। আগামী দিন এলাকাবাসী‌রা ধলাই জেলা শাসকের দারস্থ হবে।

জানা গিয়েছে, ডি ডাব্লিউ এস থেকে ডলুবাড়ি কমলা ছড়া ভিলেজ কমিটির ডলুবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জলের সুবিধার জন্য একটি ডিপ টিউবওয়েল বসানোর কাজ শুরু করা হয়েছিল শনিবার থেকে। ডি ডাব্লিউ এস থেকে  ২৮০ ফুট বরাদ্দ ধরা হয়েছিল এই ডিপ টিউবওয়েল তৈরি করার জন্য। কিন্তু ঠিকেদার ও ডিডাব্লিউএস এর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বিমলেন্দু দেব মিলে ১২০ ফুট করে কাজ সমাপ্ত করে দেয়।এমনকি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি সহ কমিটির মেম্বাররাও জানেন না এই কাজের বিষয়ে। 

আজ  সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিটির মেম্বার ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হেল্পার জানিয়েছেন, ওই অঙ্গওয়ারী কেন্দ্রে জলের সমস্যা ছিল। তাই এই  ডিপ টিউবওয়েল বসানো হয়েছে। কিন্তু কাজের গুণগতমান একেবারেই খারাপ। ২৮০ ফুট বসানোর কথা থাকলেও ১২০ ফুট বসিয়েই‌ তারা পালিয়ে যায়। 

অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিচালন কমিটি বারবার ওয়ার্ড এসিস্ট্যান্ট বিমলেন্দু দেব কে জানালেও তারা তাদের কথায় পাত্তা দেয়নি, তড়িঘড়ি করে একদিন এই কাজ সম্পূর্ণ করে চলে যায় ঠিকেদার সহ শ্রমিকরা। এই কাজ নিয়ে এলাকাবাসীরা অভিযোগ করলে তড়িঘড়ি কাজ সমাপ্ত করে সেখান থেকে পালিয়ে যায় কাজে নিযুক্ত কর্মীরা। আরও  অভিযোগ বিমলেন্দু দেবের কথায় এই কাজে ব্যাপক নয়ছয় করা হয়েছে।  আগামী দিন এলাকাবাসী‌ সহ পরিচালন কমিটি ধলাই জেলা শাসকের দারস্থ হবে এই দুর্নীতি নিয়ে।

Releated Posts

মহারাজগঞ্জ বাজারে সদর মহকুমা প্রশাসনের অভিযান, চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও মজুদ খতিয়ে দেখল প্রশাসন

আগরতলা, ১৩ আগস্ট: মহারাজগঞ্জ বাজারে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালাল সদর মহকুমা প্রশাসন।…

ByByReshmi Debnath Aug 13, 2026

বিশালগড় রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বিশালগড়, ১৩ আগস্ট: বিশালগড় রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায়…

ByByReshmi Debnath Aug 13, 2026

দেশপ্রেমের চেতনায় উদ্দীপ্ত হয়ে জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে এবং ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে…

ByByReshmi Debnath Aug 13, 2026

নাবালিকা অপহরণের অভিযোগে গ্রেপ্তার দুই সরকারি কর্মচারী, মূল অভিযুক্তের খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: নাবালিকা অপহরণের অভিযোগে দুই সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করেছে আমতলী থানার পুলিশ। ধৃতরা হলেন মূল…

ByByReshmi Debnath Aug 13, 2026
Scroll to Top