News Flash

  • Home
  • দিনের খবর
  • ট্রেনের সংরক্ষিত কামরায় ট্রলি ব্যাগ ভর্তি গাঁজা উদ্ধার, ছড়ালো চাঞ্চল্য
Image

ট্রেনের সংরক্ষিত কামরায় ট্রলি ব্যাগ ভর্তি গাঁজা উদ্ধার, ছড়ালো চাঞ্চল্য

আদ্রা, ২৩ জুন (হি.স.): ট্রেনের সংরক্ষিত কামরা থেকে ট্রলি ব্যাগ ভর্তি লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার। শনিবার রাতে ভুবনেশ্বর-নিউ দিল্লি তেজস রাজধানী এক্সপ্রেসের সংরক্ষিত কামরা থেকে বিশাল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। ট্রেনে উপস্থিত টিকিট কালেক্টর ও রেল পুলিশের বিষয়টি নজরে আসতেই দক্ষিণ- পূর্ব রেলের আদ্রা ডিভিশনের আনাড়া রেলওয়ে স্টেশনে খবর দেওয়া হয়।

সেই মতো আনাড়া স্টেশনে ট্রেনটি পৌঁছতে আরপিএফ ও জিআরপিএফের আধিকারিকরা সেই ট্রলি ব্যাগটিকে নামান। দেখা যায় সেই ট্রলি ব্যাগের মধ্যে ১১ প্যাকেট গাঁজা রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে সংরক্ষিত কামরায় কীভাবে গাঁজা ভর্তি ওই ব্যাগটি এল? খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top