News Flash

  • Home
  • দিনের খবর
  • নেট-নিট দুর্নীতির প্রতিবাদে কলকাতায় কংগ্রেসের বিক্ষোভ
Image

নেট-নিট দুর্নীতির প্রতিবাদে কলকাতায় কংগ্রেসের বিক্ষোভ

কলকাতা, ২১ জুন (হি.স.): নিট-নেট বিতর্ককে কেন্দ্র করে সমগ্র দেশ উত্তাল। জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ প্রদর্শন। পরীক্ষার একদিনের মধ্যে ইউজিসি নেট পরীক্ষা বাতিল করে দেয় কেন্দ্র। যে কারণে এখন প্রশ্নের মুখে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ। এই নিয়ে এবার বিক্ষোভের আঁচ পড়ল বাংলাতেও।

কলকাতার মৌলালিতে অধীররঞ্জন চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস মিছিল করে। বিক্ষোভ দেখান কংগ্রেসের নেতা-কর্মীরা। হাতে কালো পোস্টার, তাতে লেখা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ চেয়ারম্যান প্রদীপকুমার জোশীর পদত্যাগের দাবি। কংগ্রেসের দাবি, ‘অসঙ্গতিপূর্ণ’ নিট পরীক্ষা বাতিল করে করে পুনরায় পরীক্ষা নিতে হবে।

অধীর চৌধুরী বলেন, প্রচুর ভবিষ্যৎ প্রজন্ম আত্মহত্যা করেছে। দেশ জুড়ে ৭৬ হাজার কোটি টাকার কোচিং ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। দুর্নীতির পথে গিয়ে আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে খেলা হয়েছে। বড় দুর্নীতির একটা চক্র চলছে।

Releated Posts

ঝাড়খণ্ডে ডাইনি অপবাদের জেরে মহিলাকে কুপিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

গুমলা (ঝাড়খণ্ড), ৩০ জুলাই (আইএএনএস): ডাইনি অপবাদের জেরে ঝাড়খণ্ডের গুমলা জেলায় ৪০ বছর বয়সি এক মহিলাকে কুঠার দিয়ে…

ByByNews Desk Jul 30, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের সাংসদের, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): সিকিমের একমাত্র লোকসভা সাংসদ ইন্দ্রা হ্যাং সুব্বা বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে…

ByByNews Desk Jul 30, 2026

লোকসভায় পাস ‘বন্দে মাতরম’ বিল, জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে জাতীয় গান

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় কণ্ঠভোটে পাস হল ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী)…

ByByNews Desk Jul 30, 2026

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top