News Flash

Image

ডিমা হাসাওয়ে পালিত দশম আন্তর্জাতিক যোগ দিবস

হাফলং (অসম), ২১ জুন (হি.স.) : সমগ্র বিশ্বের সঙ্গে সংগতি রেখে ডিমা হাসাও জেলায়ও দশম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়েছে। ডিমা হাসাও জেলা প্রশাসনের উদ্যোগে হাফলং এনএল দাওলাগাপু স্পোর্টস কমপ্লেক্সের ইন্ডোর স্টেডিয়ামে যোগ দিবসের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছ আজ।

আজ শুক্রবার হাফলং এনএল দাওলাগাপু স্পোর্টস কমপ্লেক্সে যোগ দিবসের কার্যক্রমে অংশগ্রহণ করেছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য জোসমথাং মার, ধনপাইনন থাওসেন, প্রবীতা জহরি, পারিষদ রূপালি লাংথাসা, রাঙ্গালুংবে জেমি, নহা দাইমে, ডিমা হাসাওয়ের জেলাশাসক সীমান্তকুমার দাস, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রধানসচিব টিটি দাওলাগাপু, ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসার জাগির খান প্রমুখ সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা।

এদিকে হাফলঙে অটলবিহারী বাজপেয়ী ভবনে জেলা বিজেপির উদ্যোগে দশম যোগ দিবস পালন করা হয়েছে। এতে অংশগ্রহণ করেছেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ এবং বিদ্যুৎ দফতরের মন্ত্রী নন্দিতা গার্লোসা, জেলা বিজেপি সভাপতি গোলঞ্জ থাওসেন, জেলা বিজেপির সাধারণ সম্পাদক লিটন চক্রবর্তী, হাফলং পুরপর্ষদের চেয়ারপার্সন রিপা হোজাই সহ জেলা বিজেপির কার্যকর্তারা।

জেলা বিজেপি কার্যলয়ে যোগ দিবসের কার্যক্রমে যোগদান করে মন্ত্রী নন্দিতা গার্লোসা বলেন, দৈনন্দিন যোগাভ্যাস শরীর ও মনকে নিয়ন্ত্রণে রাখে। যোগ চর্চার মাধ্যমে শরীরকে সুস্থ রাখা সম্ভব। তাই দৈনন্দিন যোগাভ্যাস অত্যন্ত জরুরি বলে মন্ত্রী নন্দিতা গার্লোসা যোগচর্চা সম্পর্কে সকলের মধ্যে সচেতনা সৃষ্টি করার পরামর্শ প্রদান করেন।

অন্যদিকে দশম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে ডিস্ট্রিক্ট হেলথ সেন্টারের উদ্যোগে গত ২০ জুন হাফলং এনএল দাওলাগাপু স্পোর্টস কমপ্লেক্সের ইন্ডোর স্টেডিয়ামে যে যোগ-প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল ওই প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আজ শুক্রবার পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top