News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভূমিধসে আসামের একই পরিবারের শিশুসহ পাঁচজনের মর্মান্তিক মৃত্যু
Image

ভূমিধসে আসামের একই পরিবারের শিশুসহ পাঁচজনের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: প্রতিবেশী রাজ্য আসামের বরাক উপত্যকা জেলায় ভূমিধসে একই পরিবারের শিশুসহ পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা অকূস্থলে ছুটে গেছেন। মৃতদেহ গুলি উদ্ধার করা হয়েছে।

প্রবল বৃষ্টিপাতে ভূমিধসে ঘর চাপা পড়ে মৃত্যু হল একই পরিবারের শিশুসহ পাঁচজনের। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে আসাম বদরপু‌র ভেন্ডারগুল তাজুরতল গ্রা‌মে। মঙ্গলবার রাতে সেখানে আব্দুল করিমের বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা। বাড়ির সদস্যরা যে (পাকা ওয়াল উপরে টিনের চাল) ঘরে ঘুমিয়ে ছিলেন সেই ঘরের পাশেই ছিল টিলা জমি। প্রবল বৃষ্টিপাতের ফলে রাতে টিলা ধ্বসে পড়ে ঘরের উপর। ভূমিধসে পুরো ঘর মাটি চাপা পড়ে যায়। দুর্ঘটনায় ঘরের ভেতরে থাকা আব্দুল করিমের স্ত্রী সহ তিন কন্যা এবং এক নাতির মর্মান্তিক মৃত্যু হয়। যদিও কোনক্রমে প্রাণে বাঁচতে সক্ষম হন পান আব্দুল করিম।

ঘটনার পর বদরপুর পুলিশ এবং এনডিআরএফ টিম ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘক্ষণ চেষ্টায় মাটি সরিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত‌দের ম‌ধ্যে র‌য়েছেন আব্দুল করি‌মের স্ত্রী রাইমুন নেছা(৫৫), তার বড় মেয়ে শাহেদা খানম(১৮), ১৬ বছরের মেয়ে জাহেদা খানম,১১ বছরের মেয়ে হামিদা খানম সহ ৩ বছ‌রের না‌তি মেহেদি হাসান। বুধবার ঘটনাস্থলে ছুটে গেছেন জেলা প্রশাসকের আধিকারিক দল। মৃতদেহ উদ্ধার করে ময়না তদ‌ন্তের জন্য ক‌রিমগঞ্জ সি‌ভিল হাসপাতালে পাঠিয়েছে পু‌লিশ। মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকাতে শোক রয়েছে।

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top