News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Kanchanjungha Express Accident : মালগাড়ির ধাক্কায় আগরতলা-শিয়ালদহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্থ, মৃত ৫, আহত কমপক্ষে ৩০
Image

Kanchanjungha Express Accident : মালগাড়ির ধাক্কায় আগরতলা-শিয়ালদহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্থ, মৃত ৫, আহত কমপক্ষে ৩০

আগরতলা, ১৭ জুন : পেছন থেকে মালগাড়ির ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়েছে আগরতলা-শিয়ালদহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তাতে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন বলে খবর মিলেছে। আহতদের অবস্থা সঙ্কটজনক নয় বলে জানা গেছে।

আজ সকাল পৌনে নয়টা নাগাদ দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া এলাকায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্থ হয়েছে। এ-বিষয়ে দার্জিলিং জেলা অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক জানিয়েছেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে একটি মালগাড়ি পেছন থেকে ধাক্কা দিয়েছে। তাতে, ওই এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। ওই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৩০ জন যাত্রী আঘাত পেয়েছেন। তিনি বলেন, উদ্ধারকার্য যুদ্ধকালীন তৎপরতায় চলছে। মালগাড়ির সামনের ইঞ্জিন কাটার জন্য যন্ত্র ব্যবহার করতে হবে। সাথে তিনি যোগ করেন, আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় মাদ্রাসায় আস্থায়ীভাবে তৈরি শিবিরে রাখা হয়েছে। সেখান থেকে তাঁদের নিউ জলপাইগুড়ি পাঠানো হবে।

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top