News Flash

Image

বাইক ও গাড়ির সংঘর্ষে আহত এক

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ১৬ জুন:  যান দুর্ঘটনা রাজ্যে নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন এই রাজ্যের কোন না কোন স্থানে যান দুর্ঘটনায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটে চলেছে।

উত্তর ত্রিপুরা জেলার পাবিয়া ছড়ায় যান দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। কুমারঘাট থানাধীন উত্তর পাবিয়াছড়ায় যান দুর্ঘটনায় গুরুতর হন বাইক চালক শুভঙ্কর চাকমা। বাইক এবং মাল গাড়ির ট্রাকের সঙ্গে সংঘর্ষ বাধে কুমারঘাট মহকুমার উত্তর পাবিয়াছড়া নতুন ব্রিজের সম্মুখে। মাল বোঝাই টিআর ০২ সি ১৬৪৩  নম্বরের গাড়ির সাথে দ্রুতগতিতে থাকায় টিআর ০২ জে ৪৮৫৫ নাম্বারের একটি বাইক সংঘর্ষ বাধে। ঘটনায় ২৫ বছরের বাইক চালক শুভঙ্কর চাকমা গুরুতরভাবে আহত হন।

ঘটনার খবর দেওয়া হয় কুমারঘাট থানাকে।  ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় কুমারঘাট মহকুমা হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর কর্মরত চিকিৎসক আহত বাইক চালকের অবস্থা গুরুতর থাকায় উন্নতমানের চিকিৎসার জন্য ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করেন। বর্তমানে সে চিকিৎসাধীন।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top