News Flash

  • Home
  • প্রধান খবর
  • রুদ্রপ্রয়াগে গভীর খাদে পড়ল টেম্পো ট্রাভেলার; মৃত্যু ৮ জনের, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী ধামি
Image

রুদ্রপ্রয়াগে গভীর খাদে পড়ল টেম্পো ট্রাভেলার; মৃত্যু ৮ জনের, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী ধামি

রুদ্রপ্রয়াগ, ১৫ জুন (হি.স.): উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ১৫০-২০০ মিটার গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি টেম্পো ট্রাভেলার।। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের। এছাড়াও ৮ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রুদ্রপ্রয়াগ জেলায় বদ্রীনাথ হাইওয়ের ওপর থেকে যাওয়ার সময় বেসামাল হয়ে গভীর খাদে পড়ে যায় টেম্পো ট্রাভেলারটি।

খাদের শেষেই ছিল অলকানন্দা নদী, টেম্পো ট্রাভেলারটি নদীতে পড়ে জায়গায় এত সংখ্যক যাত্রীর মৃত্যু হয়েছে। গাড়োয়াল আইজি করণ সিং নাগনিয়াল বলেছেন, রুদ্রপ্রয়াগের এসপি ঘটনাস্থলে রয়েছেন। টেম্পো ট্রাভেলারটি নয়ডা থেকে আসছিল এবং রুদ্রপ্রয়াগ যাচ্ছিল। ১৫০-২০০ মিটার গভীর খাদে পড়ে যায় টেম্পো ট্রাভেলারটি। ঘটনাস্থল থেকেই উদ্ধার হয় ৭টি দেহ, ৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরও একজনের মৃত্যু হয়।

ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মুখ্যমন্ত্রী জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলাশাসক এই দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। টেম্পো ট্রাভেলার চালক-সহ ১৭ জন ছিলেন বলে জানা গিয়েছে।

Releated Posts

আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার নেপথ্যে ‘ব্ল্যাকমেলিংয়ের চাপ’ থাকতে পারে: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার নেপথ্যে কোনও ধরনের…

ByByNews Desk Aug 16, 2026

বিদেশের বন্দরে ভারতীয় নৌজাহাজে উড়ল তেরঙ্গা, স্বাধীনতা দিবসে ফুটে উঠল ভারতের সামুদ্রিক উপস্থিতি

মাসকাট, ১৬ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসে মাসকাট, পন্তা দেলগাদা এবং জিবুতিসহ বিদেশের বিভিন্ন বন্দরে ভারতীয় নৌবাহিনীর জাহাজে তেরঙ্গা…

ByByNews Desk Aug 16, 2026

‘তাঁর কথা ও প্রচেষ্টা প্রজন্মকে অনুপ্রাণিত করেছে’: মৃত্যুবার্ষিকীতে অটল বিহারী বাজপেয়ীকে স্মরণ মোদির

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে রবিবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 16, 2026

(update) প্রাক্তন বিধানসভা উপাধ্যক্ষের মৃত্যু ঘিরে রাজনৈতিক চাপানউতোর, নিরপেক্ষ তদন্তের দাবি তৃণমূলের

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে রবিবার…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top