News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২১-২৭ জুন ভালোই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, দাবদাহ থেকে মিলবে স্বস্তি
Image

২১-২৭ জুন ভালোই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, দাবদাহ থেকে মিলবে স্বস্তি

কলকাতা, ১৫ জুন (হি.স.): অবশেষে সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২১ থেকে ২৭ জুন এই সময়কালে ভালোই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, এই সময়কালে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া বিজ্ঞানী জানিয়েছেন, আগামী ২০ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রাপ্ত বৃষ্টি স্বাভাবিকের থেকে কমই হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, ২১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত, এই সময়কালে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দাবদাহ থেকে মিলবে স্বস্তি।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগামী ২০ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি বেশি থাকবে। একইসঙ্গে জানানো হয়েছে, ২১ জুন থেকে তাপমাত্রা একটু কমবে, যদিও সেই সময়ও সর্বোচ্চ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে ১-২ ডিগ্রি বেশি। সুখবর হিসেবে আবহাওয়া দফতর জানিয়েছে, ২১-২৭ জুন এই সময়কালে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী চার-পাঁচ দিনের মধ্যে বর্ষা আসতে পারে দক্ষিণবঙ্গে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আগামী চার-পাঁচ দিনের মধ্যে ওডিশা, অন্ধ্র উপকূল, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশ এবং বিহারের কিছু অংশে অগ্রসর হতে পারে। ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের বাকি জায়গায় বর্ষা ঢোকার অনুকূল পরিবেশ রয়েছে। তবে তার আগে প্রাক-বর্ষার বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ।

Releated Posts

আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার নেপথ্যে ‘ব্ল্যাকমেলিংয়ের চাপ’ থাকতে পারে: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার নেপথ্যে কোনও ধরনের…

ByByNews Desk Aug 16, 2026

বিদেশের বন্দরে ভারতীয় নৌজাহাজে উড়ল তেরঙ্গা, স্বাধীনতা দিবসে ফুটে উঠল ভারতের সামুদ্রিক উপস্থিতি

মাসকাট, ১৬ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসে মাসকাট, পন্তা দেলগাদা এবং জিবুতিসহ বিদেশের বিভিন্ন বন্দরে ভারতীয় নৌবাহিনীর জাহাজে তেরঙ্গা…

ByByNews Desk Aug 16, 2026

‘তাঁর কথা ও প্রচেষ্টা প্রজন্মকে অনুপ্রাণিত করেছে’: মৃত্যুবার্ষিকীতে অটল বিহারী বাজপেয়ীকে স্মরণ মোদির

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে রবিবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 16, 2026

(update) প্রাক্তন বিধানসভা উপাধ্যক্ষের মৃত্যু ঘিরে রাজনৈতিক চাপানউতোর, নিরপেক্ষ তদন্তের দাবি তৃণমূলের

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে রবিবার…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top