News Flash

  • Home
  • দেশ
  • আদ্রা রেল ইয়ার্ডে মহড়া, দুর্ঘটনার সময় উদ্ধারকাজে গতি আনতে বিশেষ প্রয়াস রেলের
Image

আদ্রা রেল ইয়ার্ডে মহড়া, দুর্ঘটনার সময় উদ্ধারকাজে গতি আনতে বিশেষ প্রয়াস রেলের

আদ্রা, ১৪ জুন (হি.স) : কোনও ট্রেন দুর্ঘটনার কবলে পড়লে কী ভাবে উদ্ধারকাজ করতে হবে, সেই নিয়ে মহড়ার আয়োজন করা হল দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের আদ্রা রেল ইয়ার্ডে। ট্রেন দুর্ঘটনা পরিস্থিতিতে যাত্রীদের উদ্ধারকাজ যাতে আরও সহজ ভাবে করা যায়, সেই জন্যই এই মহড়ার আয়োজন করা হয়েছে। শুক্রবার এই মহড়ায় উপস্থিত ছিলেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরাও।

শুক্রবার এনডিআরএফ-এর গ্রুপ কমান্ড্যান্ট অরবিন্দ কুমারের নেতৃত্বে দলের একাধিক সদস্য-সহ আরপিএফ এবং জিআরপি-র পাশাপাশি রেল আধিকারিক ও কর্মচারীরাও এই মহড়ায় সামিল হয়েছিলেন। কী ভাবে উদ্ধারকাজে হাত লাগাতে হবে, একেবারে প্রত্যক্ষ অভিজ্ঞতা হয় তাঁদের। মহড়ায় দেখা যায়, যাত্রীবোঝাই ট্রেনের একটি কামরার উপর অন্য একটি কামরা চেপে গিয়েছে। প্রায় দু”ঘণ্টা ধরে উদ্ধার কাজের মহড়া চলে। দমকল থেকে অ্যাম্বুল্য়ান্স, স্বাস্থ্য বিভাগের কর্মীদেরও উপস্থিত থাকতে দেখা যায় ঘটনাস্থলে। হাজির হন আদ্রার ডিআরএম-সহ উচ্চপদস্থ রেলের আধিকারিকরা। তবে মহড়ার মাঝেই ১ জন রেল কর্মী জখমও হন বলে খবর।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top