News Flash

  • Home
  • দেশ
  • সংসদ বিষয়ক মন্ত্রকের দায়িত্ব নিলেন রিজিজু, বিরোধীদের কাছে সহযোগিতার আহ্বান
Image

সংসদ বিষয়ক মন্ত্রকের দায়িত্ব নিলেন রিজিজু, বিরোধীদের কাছে সহযোগিতার আহ্বান

নয়াদিল্লি, ১১ জুন (হি.স.): কেন্দ্রীয় মন্ত্রিসভায় এবার কিরেণ রিজিজু পেয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রক, পাশাপাশি সংখ্যালঘু মন্ত্রকের দায়িত্বও তাঁর কাঁধে। মোদীর আগের মন্ত্রিসভায় আইনমন্ত্রী ছিলেন তিনি। মঙ্গলবার সংসদ বিষয়ক মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করেন কিরেণ রিজিজু। দায়িত্ব নেওয়ার পরই সংসদের কাজকর্ম সুষ্ঠুভাবে চালানোর জন্য বিরোধীদের কাছে আহ্বান জানিয়েছেন তিনি। প্রহ্লাদ যোশী, অর্জুন রাম মেঘওয়াল ও এল মুরুগানকে তাঁকে চেয়ারে বসিয়ে দেন।

কিরেণ রিজিজু বলেছেন, “এই বিশাল দায়িত্ব আমাকে অর্পণ করার জন্য আমি প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানাই…সকলকে সঙ্গে নিয়ে সংসদকে সুষ্ঠুভাবে পরিচালনা করার ইচ্ছে প্রধানমন্ত্রী মোদীর, আমরা তা পূরণ করব…আমি সমস্ত রাজনৈতিক দল, লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের অনুরোধ করব তাঁদের সহযোগিতার জন্য।”

Releated Posts

‘রাহুল গান্ধীর মানসিকতায় শহুরে নকশালবাদ’, ‘বন্দে মাতরম’ বিতর্কে সরব গিরিরাজ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর প্রতি ‘অসম্মান’ দেখানোর অভিযোগকে কেন্দ্র করে লোকসভার…

ByByNews Desk Aug 16, 2026

‘বন্দে মাতরম’-এর প্রতি চরম অসম্মান: কংগ্রেসকে ক্ষমা চাওয়ার দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ৮০তম স্বাধীনতা দিবসে কংগ্রেসের সদর দফতরে জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’ পরিবেশনের সময় কংগ্রেস সভাপতি…

ByByNews Desk Aug 15, 2026

পিএমআইএস-এর ৮৬ জন ইন্টার্নের সঙ্গে কথা বললেন নির্মলা সীতারামন, একাধিক ইন্টার্ন পেলেন স্থায়ী চাকরির প্রস্তাব

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম-এর ২৪টি সহযোগী সংস্থার ৮৬ জন ইন্টার্নের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের কর্মজীবনের…

ByByNews Desk Aug 15, 2026

বিশ্বজুড়ে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন, পতাকা উত্তোলনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান

সুভা, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও হাইকমিশনে…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top