News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বহি: রাজ্যে পাচারের পথে ৫০ লক্ষ টাকার গাঁজা উদ্ধার, চালককে আটক করতে ব্যর্থ পুলিশ
Image

বহি: রাজ্যে পাচারের পথে ৫০ লক্ষ টাকার গাঁজা উদ্ধার, চালককে আটক করতে ব্যর্থ পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৭ জুন: বিপুল পরিমাণ গাঁজা আটক চুরাইবাড়িতে। প্রায় অর্ধ কোটি টাকার গাঁজা আটক করলেও গাড়ির চালককে উদ্ধার করতে পারেনি পুলিশ।

পুলিশের প্রাথমিক অনুমান মতে ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে বিহারে পাচারের পথে চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে ধরা পড়ে গাড়িটি।বিবরণে প্রকাশ, বৃহস্পতিবার রাত আটটা নাগাদ আগরতলার দিক থেকে এএফসি ট্রান্সপোর্টের  দশ চাকার একটি কন্টেইনার গাড়ি বহিঃরাজ্যে পাচারের জন্য চুরাইবাড়ি নাকা পয়েন্টে আসে।এমন সময় ওসি সমরেশ দাসের নেতৃত্বে পুলিশ রুটিন তল্লাশি চালায়। প্রথমে সমস্ত গাড়িতে তল্লাশি চালালেও গাড়ির কোথাও গাঁজা পাওয়া যায় নি।পরে গাড়ির চালকের পেছনের গোপন কেবিনে লোহার সিটের বাক্সের মধ্যে থাকা এই বিপুল পরিমাণ শুকনো গাঁজা জব্দ করা হয়।

পাঁচ কেজি ওজনের পনেরো পেকেট ও দশ কেজি ওজনের কুঁড়ি পেকেটে করে মোট ২৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার কালোবাজারি মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা।

এদিকে, পুলিশের এই তল্লাশি দেখে গাড়ির চালক পালিয়ে যায়। এছাড়া এই অভিযানে চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস ও মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা ছাড়াও ডিসিএম জিনিয়াস দেববর্মা উপস্থিত ছিলেন। মহকুমা পুলিশ আধিকারিক জানান সম্পূর্ণ তদন্ত করে একান্ডে জড়িতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করা হবে।

Releated Posts

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ওএনজিসির ভারী যান চলাচলে রাস্তার বেহাল দশার অভিযোগ, উত্তর রামনগরে পথ অবরোধ

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ওএনজিসির ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তার বেহাল দশা—এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে পথ অবরোধ করে…

ByByReshmi Debnath Sep 17, 2026

বিশালগড়ে ফের চুরির ঘটনা, স্কুলের বৈদ্যুতিক তার নিয়ে চম্পট চোরের দল

বিশালগড়, ১৭ সেপ্টেম্বর: বিশালগড়ে ফের চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার চোরের দল হানা দিয়েছে বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top